TRENDING:

#Coronavirus৷ সংক্রমণের আশঙ্কা সত্ত্বেও কেন শাহিনবাগ আন্দোলন, আজ সুপ্রিম কোর্টে শুনানি

Last Updated:

রবিবার জনতা কারফিউ চলাকালীন অবশ্য শাহিনবাগের চেহারাটা একটু অন্য রকম ছিল৷ জনা পাঁচেক মহিলাকে শাহিনবাগে দেখা যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশের বিভিন্ন শহরে লক ডাউনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে৷ জমায়েত না করে যথাসম্ভব গৃহবন্দি থাকার জন্য বার বার অনুরোধ করা হচ্ছে সাধারণ মানুষকে৷ কিন্তু করোনার প্রকোপের মধ্যেও শাহিন বাগ আন্দোলন চলছেই৷ এমন বিপদের মুহূর্তেও কেন যাবতীয় সতর্কতা উড়িয়ে দিয়ে শাহিন বাগ আন্দোলন চালু থাকবে, সেই আবেদনের শুনানি এ দিন হবে সুপ্রিম কোর্টে৷
advertisement

রবিবার জনতা কারফিউ চলাকালীন অবশ্য শাহিনবাগের চেহারাটা একটু অন্য রকম ছিল৷ জনা পাঁচেক মহিলাকে শাহিনবাগে দেখা যায়৷ বাকিরা অবশ্য নিজেদের জুতো চটি রেখে দিয়ে প্রতীকী প্রতিবাদ করেন৷ আন্দোলন স্থলে উপস্থিত কয়েকজন মহিলা বিকেল পাঁচটায় প্রধানমন্ত্রীর আবেদন মতো হাত তালি দেন ঠিকই, কিন্তু তা তাঁরা সিএএ এবং এনআরসি-র বিরোধিতায় করেছেন বলে দাবি করেন৷ রাত ৯টার পর থেকে ফের শাহিনবাগে জমায়েত শুরু হয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উইকেন্ডে ঘুরে আসুন, পাবেন থাকার দারুণ গেস্ট হাউজ, জাগ্রত মা ফুল্লরা সতীপীঠ মন্দির চত্বর গড়ে উঠছে নতুন রূপে
আরও দেখুন

গত বছরের ডিসেম্বর মাস থেকে শাহিনবাগ আন্দোলন চলছে৷ দেশে সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি চালু করার বিরোধিতায় মূলত মহিলারাই এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন৷ কোনও অবস্থাতেই তাঁরা আন্দোলনের রাশ আলগা হতে দিতে চান না৷ তাই করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া সঙ্কটের পরিস্থিতিতেও নিজেদের সিদ্ধান্তে অনড় আন্দোলনকারীরা৷ গোটা দিল্লি যেখানে অবরুদ্ধ, সেখানে শাহিনবাগে আন্দোলন চলছেই৷ তবে তার ভবিষ্যৎ কী হবে, তা হয়তো এ দিনই শীর্ষ আদালত ঠিক করে দেবে৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
#Coronavirus৷ সংক্রমণের আশঙ্কা সত্ত্বেও কেন শাহিনবাগ আন্দোলন, আজ সুপ্রিম কোর্টে শুনানি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল