TRENDING:

বিদেশে আটকে পড়া প্রায় ৩০ হাজার ভারতীয়দের বিশেষ চার্টার বিমানে দেশে ফেরাল SpiceJet

Last Updated:

শুধু সংযুক্ত আরব আমিরশাহী থেকেই ১১১টি বিমানে ২০ হাজার ভারতীয়কে দেশে ফিরিয়েছে স্পাইসজেট ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: করোনার জেরে বিদেশের বিভিন্ন জায়গায় আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনার কাজে এবার নেমে পড়ল বেসরকারি বিমানসংস্থা স্পাইসজেটও ৷
advertisement

ভারতের লো-কস্ট এই বিমানসংস্থা দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় গত কয়েক মাসে নিয়মিত কার্গো বিমান চালিয়েছে ৷ ওষুধপত্র থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়েছে তারা ৷ এবার বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার কাজেও নেমে পড়ল এই বিমানসংস্থা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

এখনও পর্যন্ত বিভিন্ন দেশে ২০০টি চার্টার বিমান চালিয়ে প্রায় ৩০ হাজার ভারতীয়কে দেশে ফিরিয়ে আনতে সফল স্পাইসজেট ৷ যাদের মধ্যে অধিকাংশই হল সংযুক্ত আরব আমিরশাহী-সহ মধ্য প্রাচ্যের অন্যান্য দেশগুলি থেকে আসা ভারতীয়রা ৷ শুধু আমিরশাহী থেকেই ১১১টি বিমানে ২০ হাজার ভারতীয়কে দেশে ফিরিয়েছে স্পাইসজেট ৷ এর পাশাপাশি সৌদি আরব, ওমান, কাতার,লেবানন এবং শ্রীলঙ্কার মতো আরও অনেক দেশে ৫০টি-র মতো চার্টার ফ্লাইট চালিয়ে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে সফল স্পাইসজেট ৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
বিদেশে আটকে পড়া প্রায় ৩০ হাজার ভারতীয়দের বিশেষ চার্টার বিমানে দেশে ফেরাল SpiceJet
Open in App
হোম
খবর
ফটো
লোকাল