TRENDING:

আদরের পোষ্যকে বাড়ি ফেরাতে বিশেষ চার্টার বিমান, ৯.০৬ লাখের বিনিময়ে দিল্লি থেকে মুম্বইয়ে

Last Updated:

বিশেষ বিমানের সওয়ারি হবেন শুধুমাত্র পোষ্যরা । তা সে কুকুর, বিড়াল হোক, বা পাখি ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লিঃ আদরের পোষ্যের জন্য বিশেষ বিমান । আর তার জন্য গুণতে হবে ৯.০৬ লক্ষ টাকা । ভাবছেন কোনও গল্পের অংশ আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি! মোটেই নয় । একেবারে বাস্তবে ঘটছে এমন ঘটনা । তাও আবার রাজধানী দিল্লিতে । জানা গিয়েছে, জুনের মাঝামাঝি সময়ে বিমানটি উড়বে যাবে দিল্লি থেকে মুম্বই ।
advertisement

করোনা সংক্রমণের জেরে মার্চের শেষ সপ্তাহ থেকে বন্ধ গণ পরিবহন । বিমান পরিষেবাও দীর্ঘদিন বন্ধ ছিল । ২৫ মে থেকে দেশের মধ্যে বিমান পরিষেবা শুরু হয়েছে । ফলে লকডাউনের আগে যারা যেখানে গিয়েছিলেন, সেখানেই আটকে পড়েন দীর্ঘদিন । তাঁদের সঙ্গে আটকে পড়েন তাঁদের আদরের পোষ্যরাও । কোথাও আবার প্রভু একা গিয়ে গিয়ে আটকে পড়েছিলেন, বাড়িতেই রয়ে যায় আদরের পোষ্যরা । সেরকমই কয়েকজনকে একত্রিত করেছেন সাইবার সিকিউরিটি রিসার্চার তথা উদ্যোগপতি দীপিকা সিং (২৫) । তাঁর উদ্যোগেই মালিক বা মালকিনদের কাছে তাঁদের প্রিয় পোষ্যদের  ব্যক্তিগত বিশেষ চার্টার বিমানে মুম্বই পৌঁছে দেওয়া হবে ।

advertisement

দীপিকা জানিয়েছেন, ভাবনার কথা মাথায় আসে যখন তিনি তাঁর কয়েকজন আত্মীয়কে নিয়ে দিল্লি থেকে মুম্বইতে নিয়ে যাওয়ার কথা ভাবেন । কিন্তু অনেকেই পোষ্যদের বিমানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপত্তি জানান । কারণ, অনেকেই পোষ্যদের ছেড়ে বাইরে যাওয়ার কথা ভাবতেই পারেন না । আবার অনেকে তাঁদের নিয়ে বিমানে যাওয়ার ক্ষেত্রে আপত্তি জানান । দীপিকা বলেন, তখনই নানা কথা ভাবতে ভাবতে শুধুমাত্র আদরের পোষ্যদের নিয়ে যাওয়ার বিশেষ বিমানের কথা মাথায় আসে তাঁর ।    যেমন ভাবা তেমন কাজ ।

advertisement

দীপিকা বলেন, "ভাবা মাত্রই যোগাযোগ করেছিলাম ব্যক্তিগত চার্টার বিমান সংস্থার সঙ্গে ।  তাঁদের কাছে ৬ সিটের বিশেষ পোষ্যদের নিয়ে যাওয়ার বিমান ছিল । সেটাই  ভাড়া করার জন্য এরপর লোক খুঁজি । এই বিশেষ বিমানের সওয়ারি হবেন শুধুমাত্র  পোষ্যরা । তা সে কুকুর, বিড়াল হোক, বা পাখি । যারা তাঁদের পোষ্যদের কার্গোতে পাঠাতে চান না, তাঁদের জন্য বিশেষ এই বিমান ।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

বিশেষ এই বিমান দিল্লি থেকে মুম্বই উড়ে যেতে নেমে ৯.০৬ লক্ষ টাকা । অর্থাৎ পোষ্যদের অভিভাবকদের সিট পিছু দিতে হবে ১.০৬ লক্ষ টাকা । ইতিমধ্যেই চারজন কন্ট্রাক্টে সই করেছেন । তাদের মধ্যে রয়েছে দুটি শিৎ জু, একটি গোল্ডেন রিট্রিভার এবং একটি বিদেশি পাখি । তবে এখনও ২টি সিট খালি রয়েছে বিমানে । দীপিকা বলেন, দু'জনকে যাত্রী পেলে ভাল, নয়ত খরচ আরও অনেকটাই বেড়ে যাবে ।  এদিকে, বিমান সংস্থার তরফে জানান হয়েছে, প্রয়োজনীয় সমস্ত সুরক্ষা মেনে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে ।

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
আদরের পোষ্যকে বাড়ি ফেরাতে বিশেষ চার্টার বিমান, ৯.০৬ লাখের বিনিময়ে দিল্লি থেকে মুম্বইয়ে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল