TRENDING:

Coronavirus| রবিবার সকাল ৭টা থেকে রাত ৯টা 'জনতা কারফিউ', ঘোষণা মোদির

Last Updated:

করোনা ভাইরাস দ্রুত ছড়াচ্ছে৷ এই মহামারিকে বিশ্বযুদ্ধের মতো আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বললেন, 'জনতা কারফিউ চলাকালীন কোনও ব্যক্তি বাড়ির বাইরে থাকবেন না৷ সবাই বাড়িতে থাকবেন ১৪ ঘণ্টা৷' তাঁর বক্তব্য হল, এই কারফিউ হল, মানুষের জন্য ও মানুষের দ্বারা পালিত হবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: করোনা ভাইরাস মহামারি রুখতে রবিবার জনতা কারফিউ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রবিবার, ২২ মার্চ দেশজুড়ে সব জনগণকে একযোগে সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত জনতা কারফিউ পালন করতে অনুরোধ করলেন মোদি৷
advertisement

করোনা ভাইরাস দ্রুত ছড়াচ্ছে৷ এই মহামারিকে বিশ্বযুদ্ধের মতো আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বললেন, 'জনতা কারফিউ চলাকালীন কোনও ব্যক্তি বাড়ির বাইরে থাকবেন না৷ সবাই বাড়িতে থাকবেন ১৪ ঘণ্টা৷' তাঁর বক্তব্য হল, এই কারফিউ হল, মানুষের জন্য ও মানুষের দ্বারা পালিত হবে৷

কী করতে হবে জনতা কারফিউ চলাকালীন? প্রধানমন্ত্রী জানালেন, রবিবার কেউ বাড়ির বাইরে থাকবেন না৷ একমাত্র জরুরি পরিষেবায় যুক্ত মানুষরা ছাড়া৷ জনতা কারফিউ চলবে সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত৷

পুলিশ, হাসপাতাল, মিডিয়া, হোম ডেলিভারি বা দমকলের মতো জরুরি পরিষেবা ছাড়া সবাই বাড়িতে থাকবেন৷ বিকেল ৫টা বাজলে, যাঁরা জরুরি পরিষেবায় যুক্ত ব্যক্তি, তাঁদেরকে উত্‍সাহ ও ধন্যবাদ জানাতে হবে ব্যালকনি বা জানলা থেকে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

মোদির কথায়, 'সম্ভব হলে, প্লিজ অন্তত ১০ জনকে ফোন করুন প্রতিদিন ও জনতা কারফিউ সম্পর্কে সজাগ করুন৷ একই সঙ্গে করোনা থেকে বাঁচতে সচেতন করুন৷'

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Coronavirus| রবিবার সকাল ৭টা থেকে রাত ৯টা 'জনতা কারফিউ', ঘোষণা মোদির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল