TRENDING:

দেশে ধ্বংসাত্মক চেহারা নিতে পারেনি করোনা সংক্রমণ, ছন্দে ফিরছে অর্থনীতি: মোদি

Last Updated:

নরেন্দ্র মোদি এ দিন আরও দাবি করেন, লকডাউন শিথিল হওয়ার পর ধীরে ধীরে অর্থনীতি স্বাভাবিক ছন্দে ফেরার ইঙ্গিত মিলতে শুরু করেছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সময় মতো পদক্ষেপ করাতেই ভারতে করোনা ধ্বংসাত্মক চেহারা নিতে পারেনি৷ মঙ্গলবার এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি আরও দাবি করেন, পৃথিবীর যে দেশগুলিতে করোনায় মৃত্যু সবথেকে কম, তার মধ্যে অন্যতম ভারত৷ তবে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামান্যতম গাছাড়া মনোভাব দেখালেই যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, তা মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী৷ একই সঙ্গে লকডাউন পরবর্তী সময়ে অর্থনীতি স্বাভাবিক ছন্দে ফেরার ইঙ্গিতও পাওয়া যাচ্ছে বলে এ দিন দাবি করেছেন প্রধানমন্ত্রী৷
advertisement

মঙ্গলবার এবং বুধবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আরও একদফা কথা বলবেন প্রধানমন্ত্রী৷ প্রথম দিনের আলোচনা শুরুর আগে এ দিন এক বার্তায় প্রধানমন্ত্রী বোঝানোর চেষ্টা করেন, দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে৷ প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, বিদেশ থেকে অসংখ্য ভারতীয় দেশে ফিরেছেন৷ লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকরাও বাড়ি ফিরছেন৷ তা সত্ত্বেও দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণেই রাখা সম্ভব হয়েছে৷ দেশে সুস্থতার হার ৫০ শতাংশের বেশি বলেও জানান প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশগুলিও বিশ্বাস করছে যে ভারত করোনা সংক্রমণকে নিয়ন্ত্রণে আনতে পারবে৷

advertisement

তবে প্রধানমন্ত্রী ফের সতর্ক করে বলেছেন, সামান্য গাফিলতি, বেনিয়ম করলেই করোনার বিরুদ্ধে যুদ্ধ কমজোর হবে৷ এতদিনের ত্যাগ জলে যাবে৷ তিনি বলেন, 'করোনাকে যত আটকাতে পারব, ততই আমাদের অর্থনীতি খুলবে৷ রোজগারের নতুন পথ খুলবে৷ সবকিছু স্বাভাবিক হবে৷'

নরেন্দ্র মোদি এ দিন আরও দাবি করেন, লকডাউন শিথিল হওয়ার পর ধীরে ধীরে অর্থনীতি স্বাভাবিক ছন্দে ফেরার ইঙ্গিত মিলতে শুরু করেছে৷ উদাহরণ হিসেবে প্রধানমন্ত্রী বলেন, লকডাউন ওঠার পর বিদ্যুতের চাহিদা বাড়তে শুরু করেছে৷ গত বছরের মে মাসের তুলনায় এ বছর মে মাসে সারের বিক্রি দ্বিগুণ হয়েছে৷ খুচরো ব্যবসায় ডিজিটাল পেমেন্ট লকডাউনের আগের জায়গায় পৌঁছেছে৷ জুন মাসে রপ্তানির পরিমাণ করোনার আগের পরিস্থিতিতে ফিরে গিয়েছে৷ বেড়েছে টোল আদায়ের পরিমাণ৷ এ সবই অর্থনীতি ছন্দে ফেরার ইঙ্গিত বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৪৩ হাজার ছাড়িয়েছে৷ মৃত্যু হয়েছে ৯৯০০ জনের৷ দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৮০ হাজারের বেশি আক্রান্ত৷

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
দেশে ধ্বংসাত্মক চেহারা নিতে পারেনি করোনা সংক্রমণ, ছন্দে ফিরছে অর্থনীতি: মোদি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল