TRENDING:

Viral Video| রাস্তা থেকে ব্যবহৃত তুলে PPE পরে দেদার শহরে ঘুরল এক ব্যক্তি, এলাকায় আতঙ্ক চরমে

Last Updated:

ভয়াবহ এই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি বেশি, আতঙ্কের এই ভিডিও দেখেছেন কি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুয়াহাটি: অসমের রাজধানী গুয়াহাটিতে উত্তেজনা চরমে৷  এক ব্যক্তি এমন কাজ করলেন যে  এলাকাবাসী আতঙ্কের চরম সীমায় পৌঁছে গেলেন৷   রাস্তায় মানসিক ভারসাম্যহীণ এক ব্যক্তি পরিত্যক্ত একটি পিপিই পরে শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন ৷ শুক্রবারের এই ঘটনা শুরু হয় ৷ ব্যবহৃত পিপিই রাস্তার ধারে পড়েছিল ৷ সেখান থেকে মানসিকভাবে অসুস্থ ব্যক্তি কুড়িয়ে নেন৷ আর সেই পোশাক পরে তিনি রাস্তায় ঘুরছিলেন ৷
advertisement

মারাত্মক এই কাণ্ডের ভিডিও মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ৷ এই ভিডিওতে দেখা যাচ্ছে করোনা ভাইরাসের বিরুদ্ধে ফ্রন্টলাইনে থেকে যাঁরা লড়াই করছেন তাঁদের পোশাক পরে নিয়েছেন ওই ব্যক্তি ৷ পিপিই নির্দিষ্ট সময় ব্যবহারের পর আবর্জনায় ফেলে দেওয়া হয় ৷ তারপর নির্দিষ্ট বিধি মেনে সেটা নষ্ট করে দেওয়ার কথা কিন্তু এক্ষেত্রে নিঃসন্দেহে সেটা হয়নি ৷ এরপরেই সেই রাস্তায় থাকা পিপিই যেটা মারণ করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভবনা সবচেয়ে বেশি সেটাই বেশ আরামে শরীরে গলিয়ে নিয়েছেন ওই মানসিক ভারসাম্যহীণ ব্যক্তি ৷ দেখে নিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া সেই ভিডিও ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

কিছুদূর যাওয়ার পর পুলিশ আধিকারিকরা ওই ব্যক্তির রাস্তা আটকান ৷ তাকে বারবার বলতে থাকে পিপিই ছেড়ে দিতে ৷ পুলিশের কথায় রাস্তায় ছড়িয়ে ছড়িয়ে পিপিই কিটের একটার পর একটা অংশ খুলে ফেলতে থাকে ওই ব্যক্তি৷ এই ঘটনার পর এলাকায় করোনা সংক্রমণের আতঙ্ক চরমে৷

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Viral Video| রাস্তা থেকে ব্যবহৃত তুলে PPE পরে দেদার শহরে ঘুরল এক ব্যক্তি, এলাকায় আতঙ্ক চরমে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল