TRENDING:

Coronavirus| টেস্ট হচ্ছে না বলে বদনাম করা হচ্ছিল, কেন্দ্রের পাঠানো টেস্ট কিটই খারাপ : মমতা

Last Updated:

রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা বলেন, 'আমরা কম টেস্ট করছি, এটা বলা ঠিক নয়৷ এখনও পর্যন্ত রাজ্যে ৭ হাজার ৩৭টি স্যাম্পেল টেস্ট হয়েছে৷ হঠাত্‍ নোটিস এল, টেস্টিং কিট ফেরত পাঠাতে হবে, কার দোষ?'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাজ্যে লকডাউন মানা হচ্ছে কি না, দেখতে হঠাত্‍ প্রতিনিধি দল পাঠিয়েছে কেন্দ্র৷ তা নিয়ে ইতিমধ্যেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার করোনা টেস্টে ত্রুটি নিয়ে কেন্দ্রকে তুলোধনাও করলেন মুখ্যমন্ত্রী৷ বললেন, 'বাংলা পরীক্ষা করছে না বলে বদনাম করা হচ্ছিল৷ র‌্যাপিড টেস্ট কিট ত্রুটিপূর্ণ ছিল৷ ৩ রকমই কিটই ফেরত নিয়েছে৷ টেস্ট না হলে রোগী মারা যাবে৷ রোগী মৃত্যুর দায় কে নেবে?'
advertisement

advertisement

এ দিন নবান্নে সাংবাদিক সম্মেলনে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন ৩২ জন৷ ফলে রাজ্যে করোনা ভাইরাস আক্রান্ত ২৭৪ থেকে বেড়ে হয়েছে ৩০০৷ গত ২৪ ঘণ্টায় আরও ৬ জন সুস্থ হয়ে গিয়েছে রাজ্যে৷ ফলে আপাতত রাজ্যে মোট ৭৯ জন করোনা থেকে সুস্থ গিয়েছে৷ মৃত্যুর সংখ্যা ১৫৷

advertisement

রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা বলেন, 'আমরা কম টেস্ট করছি, এটা বলা ঠিক নয়৷ এখনও পর্যন্ত রাজ্যে ৭ হাজার ৩৭টি স্যাম্পেল টেস্ট হয়েছে৷ হঠাত্‍ নোটিস এল, টেস্টিং কিট ফেরত পাঠাতে হবে, কার দোষ?'

মমতা বলেন, করোনা যুদ্ধে অত্যন্ত ভাল লড়াই করা সত্ত্বেও ইচ্ছাকৃত ভাবে বদনাম করা হচ্ছে বাংলার।

সেরা ভিডিও

আরও দেখুন
৪-৫ দিন ধরে জল নেই! মুর্শিদাবাদের গ্রামে পানীয় জলের তীব্র হাহাকার
আরও দেখুন

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Coronavirus| টেস্ট হচ্ছে না বলে বদনাম করা হচ্ছিল, কেন্দ্রের পাঠানো টেস্ট কিটই খারাপ : মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল