TRENDING:

করোনা ছড়িয়ে দেওয়ার আর্জি জানিয়ে পোস্ট, কর্মীকে বরখাস্ত করল ইনফোসিস

Last Updated:

বিবৃতিতে ইনফোসিস জানিয়েছে, ওই কর্মীর করা সোশ্যাল মিডিয়া পোস্ট সংস্থার আচরণবিধির পরিপন্থী এবং সংস্থা সামাজিক দায়িত্ববোধের বিরোধী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: বাইরে গিয়ে বেশি করে হেঁচে করোনা ভাইরাস ছড়িয়ে দেওয়া হোক৷ সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট করায় এক কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করল তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস৷ বিবৃতি দিয়ে সংস্থার তরফেই এই খবর জানানো হয়েছে৷
advertisement

করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে সরকারি, বেসরকারি সব ক্ষেত্রই চরম সতর্কতা গ্রহণ করেছে৷ তার মধ্যেই এমন দায়িত্বজ্ঞানহীন পোস্ট করে বসেন ওই ইনফোসিস কর্মী৷ অভিযোগ, নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, 'আসুন সবাই মিলে হাতে হাত ধরে বাইরে গিয়ে প্রকাশ্যে হাঁচি৷ জীবাণুকে ছড়িয়ে দিই৷'

এই পোস্ট ছড়িয়ে পড়ার পরই বহু টুইটার ব্যবহারকারী তীব্র ক্ষোভ প্রকাশ করেন৷ নিজেদের কর্মীর এই অপকর্ম ইনফোসিস কর্তৃপক্ষের নজরে পড়ে৷ সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে তারা৷ তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়াতেই কর্মীকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

বিবৃতিতে ইনফোসিস জানিয়েছে, ওই কর্মীর করা সোশ্যাল মিডিয়া পোস্ট সংস্থার আচরণবিধির পরিপন্থী এবং সংস্থা সামাজিক দায়িত্ববোধের বিরোধী৷ সংস্থার তরফে জানানো হয়, 'আমাদের এক কর্মীর করা সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে সংস্থার তদন্ত শেষ হয়েছে৷ আমরা বিশ্বাস করি তিনিই এই কাজটি করেছেন৷'

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা ছড়িয়ে দেওয়ার আর্জি জানিয়ে পোস্ট, কর্মীকে বরখাস্ত করল ইনফোসিস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল