TRENDING:

বিদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর উদ্যোগ, ৭ মে থেকে শুরু প্রক্রিয়া

Last Updated:

কাজের জন্য বা পড়াশুনা করতে গিয়ে বিদেশে যে সব ভারতীয়রা আটকে রয়েছেন, তাদের নামের তালিকা তৈরি করছে ভারতীয় দূতাবাস এবং হাই কমিশন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বিদেশের মাটিতে আটকে পড়া ভারতীয়দের এবার দেশে ফেরানোর উদ্যোগ শুরু হল না ৷ দফায় দফায় তাদের ফেরানো হবে দেশে ৷ এর জন্য বিশেষ বিমান ও জাহাজের ব্যবস্থা করা হচ্ছে৷ এর জন্য তৈরি হচ্ছে স্ট্যান্ডার্ড অপরেটিং প্রোটোকল৷
advertisement

কাজের জন্য বা পড়াশুনা করতে গিয়ে বিদেশে যে সব ভারতীয়রা আটকে রয়েছেন, তাদের নামের তালিকা তৈরি করছে ভারতীয় দূতাবাস এবং হাই কমিশন৷ যাত্রী পরিষেবার জন্য যে সব বিমান এখনও চিহ্নিত করা হয়নি, সেই সমস্ত বিমানে করে ফিরিয়ে আনা হবে বিদেশে আটকে থাকা ভারতীয়দের৷ যা শুরু হবে ৭ মে থেকে ৷ টাকা দিয়ে এই সুবিধা পাবেন ভারতীয়রা৷

advertisement

১৯৯০ গাল্ফ ওয়ারের সময় কুয়েতে আটকে থাকা ভারতীয়দের জন্য যে এয়ারলিফ্ট হয়েছিল, এবার তার থেকেও বড় আকারে বিশ্ব জুড়ে বিভিন্ন প্রান্ত থেকে মানুষকে ফিরিয়ে আনা হবে দেশে৷ তবে এবার নিজেদের ফেরার জন্য যাত্রীদের টাকা দিতে হবে বলেই জানানো হয়েছে৷

২২ মার্চ থেকে দেশজুড়ে লকডাউন৷ বন্ধ করা হয়েছে বিমান পরিষেবা৷ অনেকে ফিরতে চাইলেও ফিরতে পারেনি দেশে৷ তাই এই ব্যবস্থা সরকারের৷ তবে কতজনকে এই যাত্রায় ফিরিয়ে আনা হবে, সেই সংখ্যাটা জানা যায়নি৷ বিমানের পাশাপাশি জাহাজের ব্যবস্থা থাকছে বলেও জানা গিয়েছে৷ প্রথমে মধ্য প্রাচ্য এবং তারপর ইউরোপ থেকে ভারতীয়দের ফেরানো হবে বলেই খবর৷

advertisement

দেশে ফেরার জন্যও থাকছে স্বাস্থ্যবিধি৷ প্রথমে নির্দিষ্ট ব্যক্তির শারীরিক পরীক্ষা হবে৷ যাদের কোনও উপসর্গ নেই শুধুমাত্র তাঁরাই যাত্রা করতে পারবেন৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ও কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রক প্রকাশিত স্বাস্থ্যবিধি মেনেই যাত্রা করতে হবে৷

দেশে পৌঁছে সকলকে সরকারি আরোগ্য সেতু অ্যাপে নিজের নাম নথিবদ্ধ করতে হবে৷ বিশেষ পরীক্ষার পর ১৪ দিনে কোয়ারেন্টাইনে থাকতে হবে৷ সেটা সরকারি হাসপাতাল হতে পারে বা কোনও নির্দিষ্ট সংস্থার৷ সেই সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার৷ তারপর ১৪ দিনের পর হবে করোনার পরীক্ষার৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়ি পথেই বাঁধা পড়ুন সাতপাকে! দার্জিলিংয়ের টয়ট্রেনেই সেরে ফেলুন বিয়ে! কত খরচ করতে হবে? জানুন
আরও দেখুন

শীঘ্রই নিজস্ব ওয়েবসাইটে এই নিয়ে বিজ্ঞপ্তি পেশ করবে বিদেশ মন্ত্রক ও অসামরিক বিমান চলাচল মন্ত্রক৷ দেশে ফিরিয়ে আনার পর কী ব্যবস্থা করা হবে এই সমস্ত মানুষের, তার জন্য রাজ্য সরকারগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে৷ কারণ করোনা টেস্ট হোক বা কোয়ারেন্টাইন, সবকিছুর ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে৷

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
বিদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর উদ্যোগ, ৭ মে থেকে শুরু প্রক্রিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল