TRENDING:

সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়েছে ভারত, ঢালাও প্রশংসা আইএমএফ প্রধানের মুখে

Last Updated:

গীতার দৃষ্টিভঙ্গি অনুযায়ী, করোনার জেরে আবিশ্ব করোনা সংক্রমণের জেরে বিশ্বায়ন মুখ থুবড়ে পড়েছে। তাঁর কথায়, এই ঘটনার অভিঘাতে বেশির ভাগ দেশই রক্ষণশীল হয়ে উঠেছে দেশ বাঁচানোর স্বার্থেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
করোনা সংক্রমণ আটকাতে ভারতের ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন আন্তর্জাতিক অর্থভাণ্ডারের প্রধান গীতা গোপীনাথ। পাশাপাশি তিনি বললেন, অদূর ভবিষ্যতে আরও ভাল পদক্ষেপের আশা রাখছেন তিনি।
advertisement

বুধবার সিএনবিসি টিভি১৮কে দেওয়া একটি একান্ত সাক্ষাৎকারে গীতা গোপীনাথ বলেন, "ভারত সরকার খুব দ্রুত অগ্রাধিকার স্থির করেছে। স্বাস্থ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা মাথায় রেখেই সংক্রমণ নিয়ন্ত্রণের পদক্ষেপ নিয়েছে ভারত।" দুর্বলকে সরাসরি সাহায্য করার প্রকল্পের স্তুতিও ঝরেছে গীতার মুখে। তাঁর পরামর্শ, " আরবিআই যেন বাজারে টাকার জোগানের বন্দোবস্ত করে।"

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

গীতার দৃষ্টিভঙ্গি অনুযায়ী, করোনার জেরে আবিশ্ব করোনা সংক্রমণের জেরে বিশ্বায়ন মুখ থুবড়ে পড়েছে। তাঁর কথায়, এই ঘটনার অভিঘাতে বেশির ভাগ দেশই রক্ষণশীল হয়ে উঠেছে দেশ বাঁচানোর স্বার্থেই। গীতার মত,শুধু করোনাই নয় বিশ্বায়ন থেকে পিছনে হাঁটাও বিশ্ব অর্থনীতিকে অনেকটা পিছিয়ে দেবে।আইএমফ প্রধানের অনুমান, এই বছরের দ্বিতীয়ার্ধেও যদি বিশ্বের বাজার সচল না হয় তবে অন্তত ৬ শতাংশ সংকোচন দেখবে বিশ্বের বাজার।

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়েছে ভারত, ঢালাও প্রশংসা আইএমএফ প্রধানের মুখে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল