TRENDING:

একসঙ্গে ৬০০ পাইলটকে ছাঁটাই করল এমিরেটস, তালিকায় রয়েছেন ভারতীয়রাও

Last Updated:

এই ছাঁটাইয়ের ফলে সাম্প্রতিক আর্থিক মন্দার দরুণ মোট ৭৯২ জনকে ছাঁটাই করল এমিরেটস ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুবাই: দুবাইয়ের সরকারি বিমান সংস্থা এমিরেটস একসঙ্গে ৬০০ পাইলটকে ছাঁটাই করল ৷ কাজ হারানো পাইলটদের মধ্যে বেশ কয়েকজন ভারতীয়ও রয়েছেন৷ এখনও পর্যন্ত বিমান পরিষেবা ক্ষেত্রে এটাই অন্যতম বৃহত্তম ছাঁটাইয়ের ঘটনা৷ মঙ্গলবারই এই পদক্ষেপ করেছে সংস্থা৷
advertisement

এই ছাঁটাইয়ের ফলে সাম্প্রতিক আর্থিক মন্দার দরুণ মোট ৭৯২ জনকে ছাঁটাই করল এমিরেটস৷ Moneycontrol-এর একটি রিপোর্ট অনুযায়ী, করোনা ভাইরাস অতিমারির প্রভাবে রবিবারই কেবিন ক্রু এবং ট্রেনি পাইলট-সহ বেশ কিছু কর্মীকে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সংস্থার এক মুখপাত্র বলেন, 'আমাদের পরিষেবা চালু রাখার স্বার্থে আমরা সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেছি৷ দুর্ভাগ্যবশত আমাদের কয়েকজন অসাধারণ সহকর্মীকে আমাদের বিদায় জানাতে হবে৷' ওই মুখপাত্রের আরও দাবি, কর্মীদের স্বার্থ সুরক্ষিত রাখতে সংস্থা সবরকম পদক্ষেপ করছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

এমিরেটস গ্রুপের অংশ সরকারি এই বিমানসংস্থায় প্রায় ৬০ হাজার কর্মী রয়েছেন৷ গত ১০ মে এমিরেটস জানিয়েছিল, কর্মীদের ধরে রাখার জন্য দুবাই সরকার পদক্ষেপ করবে৷ বিমানবন্দর পরিষেবা ক্ষেত্রে এমিরেটস গ্রুপের সহকারী সংস্থা DNATA তাদের বেশ কিছু কর্মীকে ছাঁটাই করেছিল৷ পাশাপাশি কয়েক হাজার কর্মীকে বিনা বেতনে ছুটিতেও পাঠানো হয়৷

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
একসঙ্গে ৬০০ পাইলটকে ছাঁটাই করল এমিরেটস, তালিকায় রয়েছেন ভারতীয়রাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল