TRENDING:

সোশ্যাল মিডিয়া তোলপাড় ! ঘর ঝাঁট দিতে দিতে ক্রিকেট খেলে ভাইরাল ক্যাটরিনা

Last Updated:

তাঁর বাড়িতে কাজের ভিডিও দুরন্ত গতিতে ভাইরাল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মু্ম্বই: করোনার জেরে গোটা দেশ আজ ঘরবন্দি ৷ সবার একটাই কাজ ঘরে থাকা ৷ বাড়ির লোকেদের সঙ্গে থাকা ৷ নিজের লোকেদের পাশে থাকা, সুস্থ থাকা ভাল থাকা ৷ করোনা বিপর্যয়ে এক সূত্রে লড়তে হচ্ছে গোটা দেশকে ৷ কোনও রকম ভাবেই অমান্য করা যাবেনা এই আইন ৷ বারেবারে সতর্ক করছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক, সতর্ক করছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷
advertisement

আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সবাইকে ঘরেই থাকতে হবে ৷ এছাড়া আর কোনও উপায় নেই ৷ একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী সমান তালে মানুষের কাছে আবেদন করে যাচ্ছেন ঘরে থাকলেই সবাই সুস্থ থাকবেন ৷ ঘরে থাকলেই দেশ স্বাভাবিক থাকবেন ৷ তাই আগামী দিন যাতে ভাল কাটে সেই জন্যই আজ একটু নিজেদের সংযত করার আর্জি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উইকেন্ডে ঘুরে আসুন, পাবেন থাকার দারুণ গেস্ট হাউজ, জাগ্রত মা ফুল্লরা সতীপীঠ মন্দির চত্বর গড়ে উঠছে নতুন রূপে
আরও দেখুন

সব মেনে চললেই সবার মঙ্গল হবে ৷ এখন অখণ্ড অবসর সেই অবসরে বাড়ির পরিচারকদের ছুটি দিতে হয়েছে কেননা করোনা মুক্ত ভারত গড়তে সবার থেকে বিচ্ছিন্ন থাকতে হবে ৷ সেই ফাঁকেই দেকতে পাওয়া গিয়েছে সেলিব্রিটিদের ৷ ঘর ঝাঁট দিচ্ছেন কখনও ৷ সেই ঝাঁটা দিয়ে ক্রিকেট খেলার ভঙ্গিও ক্যামেরার সামনে দেখতে পাওয়া গিয়েছে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ভিডিওটি ৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
সোশ্যাল মিডিয়া তোলপাড় ! ঘর ঝাঁট দিতে দিতে ক্রিকেট খেলে ভাইরাল ক্যাটরিনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল