TRENDING:

সংক্রমণের নিরিখে প্রতিদিন নতুন রেকর্ড! ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১৪,৫১৬, মৃত বেড়ে ১২,৯৪৮

Last Updated:

২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৪,৫১৬ জন । এটি এখনও পর্যন্ত একদিনে রেকর্ড বৃদ্ধি ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দেশে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে । লকডাউনের আড়াই মাস অতিক্রান্ত হওয়ার পরেও দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যায় লাগাম টানা যায়নি । আনলক প্রথম পর্বে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরা শুরু করেছে দেশের বিভিন্ন রাজ্য ৷ কিন্তু তার মধ্যেই প্রতিদিন আক্রান্তের নিরিখে রেকর্ড তৈরি হচ্ছে । পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু ।
advertisement

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৪,৫১৬ জন । এটি এখনও পর্যন্ত একদিনে রেকর্ড বৃদ্ধি । রোজই এই ভাইরাস নিজের রেকর্ড নিজে ভাঙছে । এই বৃদ্ধির জেরে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৯৫ হাজার ০৪৮ জনে। বিশ্ব সংক্রমণের চতুর্থ স্থানে রয়েছে ভারত । গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩৭৫ জনের । মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২,৯৪৮ । তবে আশা একটাই সুস্থও হচ্ছেন অনেকে । এখনও পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন ২ লক্ষ ১৩  হাজার ৮৩১ জন ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

দেশের মধ্যে সব থেকে উদ্বেগজনক স্থানে মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাডু ও দিল্লি  ৷  পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে মোট করোনা আক্রান্ত ১৩,০৯০ । শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫৫ । মৃত্যু হয়েছে ১১ জনের । মোট মৃতের সংখ্যা বেড়ে ৫১৯ ।

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
সংক্রমণের নিরিখে প্রতিদিন নতুন রেকর্ড! ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১৪,৫১৬, মৃত বেড়ে ১২,৯৪৮
Open in App
হোম
খবর
ফটো
লোকাল