TRENDING:

করোনার উপসর্গ নিয়েই বৈঠকে হাজির, গুজরাতের মুখ্যমন্ত্রীকে বিপদে ফেললেন আক্রান্ত বিধায়ক

Last Updated:

গুজরাতের মুখ্যমন্ত্রীর দফতরের অভিযোগ, বিজয় রূপানির সঙ্গে দেখা করতে যাওয়ার আগেই ওই কংগ্রেস বিধায়কের জ্বর এবং কাশি ছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আহমেদাবাদ: করোনায় আক্রান্ত হলেন গুজরাতের কংগ্রেস বিধায়ক ইমরান খেড়াওয়ালা৷ কিন্তু করোনা সংক্রমণের বিষয়ে নিশ্চিত হওয়ার আগেই কেলেঙ্কারি ঘটিয়েছেন তিনি৷ অভিযোগ করোনার উপসর্গ নিয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রূপানির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ওই কংগ্রেস বিধায়ক৷ এমন কী মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেন তিনি৷ ফলে গুজরাতের মুখ্যমন্ত্রীরও করোনা পরীক্ষা করা হবে কিনা, তাও খতিয়ে দেখছেন চিকিৎসকরা৷
advertisement

গুজরাতের মুখ্যমন্ত্রীর দফতরের অভিযোগ, বিজয় রূপানির সঙ্গে দেখা করতে যাওয়ার আগেই ওই কংগ্রেস বিধায়কের জ্বর এবং কাশি ছিল৷ করোনা সংক্রমণের পরীক্ষাও করিয়েছিলেন তিনি৷ তার পরেও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে হাজির হন ইমরান৷ কংগ্রেস বিধায়কের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণে রীতিমতো ক্ষোভ  প্রকাশ করেছে সিএমও৷

মুখ্যমন্ত্রীর দফতরের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে, বৈঠকে মুখ্যমন্ত্রীর থেকে অনেকটাই দূরে বসেছিলেন ওই কংগ্রেস বিধায়ক৷ তা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন কিনা, চিকিৎসকরাই সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন৷

advertisement

আহমেদাবাদের খাড়িয়া জামালপুরের বিধায়ক ইমরানের ঘনিষ্ঠ দুই বিধায়ক গিয়াসুদ্দিন শেখ এবং শৈলেশ পরমামকে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে আহমেদাবাদ পুরনিগম৷

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ইমরানের করোনা সংক্রমণের কথা জানা যায়৷ তাঁকে করোনা চিকিৎসার জন্য নির্দিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ গাঁধিনগরে মুখ্যমন্ত্রী বিজয় রূপানির বাসস্থানেই অন্যান্য কয়েকজন কংগ্রেস বিধায়ককে নিয়ে মুখ্যমন্ত্রী সঙ্গে বৈঠকে হাজির ছিলেন ইমরান৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনার উপসর্গ নিয়েই বৈঠকে হাজির, গুজরাতের মুখ্যমন্ত্রীকে বিপদে ফেললেন আক্রান্ত বিধায়ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল