TRENDING:

Coronavirus in India: করোনা সংকটের মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে বিশেষ আর্থিক ক্ষমতা দিল কেন্দ্র

Last Updated:

১ মে থেকে আগামী ৩১ জুলাই পর্যন্ত তিন মাসের জন্য আপাতত এই বিশেষ আর্থিক ক্ষমতা দেওয়া হল সশস্ত্র বাহিনীকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: করোনা সংকট মোকাবিলায় দেশের সশস্ত্র বাহিনীকে আপতকালীন আর্থিক ক্ষমতা দিল কেন্দ্রীয় সরকার৷ যাতে প্রয়োজন মতো করোনা রোগীদের চিকিৎসা পরিষেবা দিতে শক্তিশালী পরিকাঠামো গড়ে তুলতে পারে সেনা৷ এর ফলে একদিকে সশস্ত্র বাহিনী যেমন চিকিৎসা কেন্দ্র, হাসপাতাল গড়ে তুলতে পারবে, সেরকমই দ্রুত প্রয়োজনীয় সরঞ্জামও কিনতে পারবে তারা৷
করোনা সংকটে ভরসা দেশের সশস্ত্র বাহিনী৷ Photo-PTI
করোনা সংকটে ভরসা দেশের সশস্ত্র বাহিনী৷ Photo-PTI
advertisement

বিশেষ এই আর্থিক ক্ষমতা হাতে পাওয়ায় শীর্ষ স্তরের ছাড়পত্র না নিয়েই কোয়ারেন্টাইন সেন্টার, হাসপাতাল গড়ে তুলতে পারবেন সেনা৷ আধিকারিকরা কিনতে পারবে জরুরি উপকরণও৷ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-ই ট্যুইট করে এ দিন এ খবর জানিয়েছেন৷ প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, 'এই বিশেষ ক্ষমতা বলে কর্পস কম্যান্ডার, এরিয়া কম্যান্ডারদের হাতে ৫০ লক্ষ টাকা পর্যন্ত খরচের অনুমতি দেওয়া হয়েছে৷ ডিভিশন কম্যান্ডারদার, সাব এরিয়া কম্যান্ডার বা সম পদমর্যাদা সম্পন্ন অফিসারদের প্রতিটি ক্ষেত্রে ২০ লক্ষ টাকা অর্থ বরাদ্দের ক্ষমতা দেওয়া হল৷ '

advertisement

advertisement

advertisement

১ মে থেকে আগামী ৩১ জুলাই পর্যন্ত তিন মাসের জন্য আপাতত এই বিশেষ আর্থিক ক্ষমতা দেওয়া হল সশস্ত্র বাহিনীকে৷ গত সপ্তাহেই সশস্ত্র বাহিনীর মেডিক্যাল অফিসারদের এই একই ক্ষমতা দেওয়া হয়েছিল৷ এমন কি, গত বছরের করোনা অতিমারির সময়ও একই ভাবে এই ধরনের আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছিল সশস্ত্র বাহিনীকে৷ যার যথেষ্ট সুফলও মেলে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

ইতিমধ্যেই করোনা সংকটের মোকাবিলায় যথেষ্ট তৎপর হয়েছে দেশের সশস্ত্র বাহিনী৷ সেনার কাছে যে অক্সিজেন মজুত করা আছে, তা হাসপাতালগুলিকে দেওয়া হয়েছে৷ সেনার অবসরপ্রাপ্ত চিকিৎসকদেরও করোনা রোগীদের চিকিৎসায় ডেকে পাঠানো হচ্ছে৷ সেনা হাসপাতালগুলিতে সাধারণ মানুষের চিকিৎসার পাশাপাশি অস্থায়ী হাসপাতালও গড়ে তোলা হচ্ছে৷

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Coronavirus in India: করোনা সংকটের মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে বিশেষ আর্থিক ক্ষমতা দিল কেন্দ্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল