TRENDING:

'ভারত-জামাইকা এখন দুই ভাই'! প্রধানমন্ত্রী মোদিকে বিশেষ বার্তা আন্দ্রে রাসেলের

Last Updated:

জামাইকাকে ৫০ হাজার কোভিশিল্ড টিকা পাঠিয়েছে ভারত৷ করোনা প্রতিষেধক পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের স্টার ক্রিকেটার আন্দ্রে রাসেল ধন্যবাদ জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জামাইকা: 'ভ্যাকসিন মৈত্রী' (Vaccine Maitri) কর্মসূচিতে জামাইকাকে ৫০ হাজার কোভিশিল্ড (Covishield ) টিকা পাঠিয়েছে ভারত৷ করোনা প্রতিষেধক পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের স্টার ক্রিকেটার আন্দ্রে রাসেল (Andre Russell) ধন্যবাদ জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi)৷
advertisement

জামাইকার ভারতীয় দূতাবাস ড্রে রাসের ভিডিও ট্যুইটারে শেয়ার করেছে৷ রাসেল সেখানে বলেছেন, "আমি প্রধানমন্ত্রী মোদী ও ভারতীয় হাই কমিশনকে অনেক বড় ধন্যবাদ জানাতে চাইষ৷ প্রতিষেধক এখানে এসে গিয়েছে৷ আমরা সত্যিই রোমাঞ্চিত৷ আমি দেখতে চাই যে, পৃথিবী আবার স্বাভাবিক হয়ে গিয়েছে৷ জামাইকার মানুষ ভারতের এই উদ্যেগের প্রশংসা করছেন, এখন ভারত-জামাইকা ভাই-ভাই৷ সবাই ওখানে নিরাপদে থাকুন৷ শান্তি বজায় থাক৷"

advertisement

ভারত জামাইকার আগে গুয়ানাকে ৮০ হাজার কোভিশিল্ড পাঠিয়েছিল৷ যার জন্য স্যার ভিভ রিচার্ডস (Sir Vivian Richards), রিচি রিচার্ডসন (Richie Richardson), জিমি অ্যাডামস (Jimmy Adams) ও রামনরেশ সারওয়ান (Ramnaresh Sarwan) ভিডিও বার্তা প্রকাশ করে মোদিকে কৃতজ্ঞতা জানিয়ে ছিলেন৷

advertisement

অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার মিলিত গবেষণায় তৈরি হয়েছে করোনা ভাইরাসের টিকা ‘কোভিশিল্ড’। সেই টিকা ভারতে উৎপাদন করছে পুণের সিরাম ইনস্টিটিউট। ভারত এই কোভিশিল্ডই পাঠিয়েছে প্রতিবেশী রাষ্ট্রগুলিকে৷

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

মলদ্বীপ, ভুটান, নেপাল ও বাংলাদেশ ছাড়াও ভারত করোনা টিকা সরবরাহ করেছে মায়ানমার ও সিশিলিসেও৷ পাকিস্তান ব্যতীত এই ৬টি প্রতিবেশী দেশকে বিনামূল্যে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। বন্ধুত্বের নিদর্শন হিসেবে এসব ভ্যাকসিন বিতরণ করা হচ্ছে। আন্তর্জাতিক কূটনীতিতে ভারতের নতুন 'হাতিয়ার' হয়ে উঠছে প্রতিষেধক। গোটা বিশ্ব ভারতের এহেন কাজের ভূয়সী প্রশংসা করেছে৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
'ভারত-জামাইকা এখন দুই ভাই'! প্রধানমন্ত্রী মোদিকে বিশেষ বার্তা আন্দ্রে রাসেলের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল