TRENDING:

অমিতাভ-অভিষেকের পর করোনা পজিটিভ ঐশ্বর্য-আরাধ্যাও

Last Updated:

ইনস্ট্যান্ট করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও লালারসের নমুনা পরীক্ষা রিপোর্টে ১০ বছরের আরাধ্যা ও বচ্চন পূত্রবধূর ঐশ্বর্যের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: যা আশঙ্কা ছিল তাই সত্যি হল ৷ করোনা টেস্টের দ্বিতীয় রিপোর্টে পজিটিভ ঐশ্বর্য রাই বচ্চন ও বেবি আরাধ্যা বচ্চন ৷ অমিতাভ ও অভিষেক বচ্চনের কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ আসার পর শনিবারই বচ্চন পরিবারের বাকি সদস্যদের ইনস্ট্যান্ট করোনা টেস্ট করা হয় ৷ ইনস্ট্যান্ট করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও লালারসের নমুনা পরীক্ষা রিপোর্টে ১০ বছরের আরাধ্যা ও বচ্চন পুত্রবধূর ঐশ্বর্যের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে ৷
advertisement

বিএমসি অ্যাসিস্ট্যান্ট কমিশনার বিশ্বাস মোটে জানিয়েছেন, সোয়্যাব পরীক্ষায় আরাধ্যা ও ঐশ্বর্যর রিপোর্ট পজিটিভ এলেও বচ্চন পরিবারের বাকিদের রিপোর্ট নেগেটিভ ৷ জয়া বচ্চন, অমিতাভ কন্যা শ্বেতা নন্দা, নাতি অগ্যস্ত নন্দা ও নাতনি নব্যা নভেলির রিপোর্ট সন্তোষজনক ৷ ঐশ্বর্য রাই বচ্চন ও আরাধ্যার করোনা পজিটিভ হওয়ার কথা ট্যুইট করে জানিয়েছেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপেও ৷ একইসঙ্গে তিনি বচ্চন পরিবারের সব সদস্যদের দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনাও করেছেন ৷

advertisement

শনিবার রাতে প্রথমে অমিতাভ বচ্চন ও পরে অভিষেক বচ্চনের কোভিড ১৯ টেস্টের রিপোর্ট পজিটিভ আসে ৷ মাঝারি লক্ষণ নিয়ে তাঁরা ২ জনেই মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন ৷ লক্ষণ দেখা যাওয়ার পরেই তাঁদের হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

advertisement

আগে অমিতাভ ট্যুইট করে জানিয়েছিলেন , ‘I have tested Covid positive. Shifted to Hospital. Hospital informing authorities. Family and staff undergone tests , results awaited.’ -অর্থাৎ আমি কোভিড পজিটিভ, হাসপাতালে ভর্তি, পরিবার ও কর্মচারীদের কোভিড পরীক্ষা হয়েছে রিপোর্টের অপেক্ষা করছি ৷ ’

সেরা ভিডিও

আরও দেখুন
উইকেন্ডে ঘুরে আসুন, পাবেন থাকার দারুণ গেস্ট হাউজ, জাগ্রত মা ফুল্লরা সতীপীঠ মন্দির চত্বর গড়ে উঠছে নতুন রূপে
আরও দেখুন

তিনি আরও লিখেছিলেন, ‘All that have been in close proximity to me in the last 10 days are requested to please get themselves tested!’ অর্থাৎ আমার সঙ্গে গত ১০ দিনে যাঁরা কাছাকাছি এসেছেন তাঁরাও দয়া করে নিজেদের কোভিড টেস্ট করিয়ে নিন ৷ ’

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
অমিতাভ-অভিষেকের পর করোনা পজিটিভ ঐশ্বর্য-আরাধ্যাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল