TRENDING:

ডেবিট কার্ড ছাড়াও এবার SBI এটিএম থেকে তুলতে পারবেন টাকা! দেখে নিন কীভাবে....

Last Updated:

বিনা ডেবিট কার্ডে ক্যাশ তোলার জন্য কী করতে হবে দেখে নিন-

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বাড়িতে এটিএম কার্ড ভুলে গিয়েছেন ? আর টাকা তুলতে সমস্যায় পড়তে হবে না ৷ এবার গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এসেছে স্টেট ব্যাঙ্ক ৷ দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক তাদের কোটি কোটি গ্রাহকদের ডেবিট কার্ড ছাড়াই ক্যাশ তোলার সুবিধা দিয়ে থাকে ৷ ব্যাঙ্ক এর জন্য ইয়োনো ক্যাশের (YONO Cash) সুবিধা দিয়ে থাকে ৷ এর সাহায্য এটিএম ছাড়াও পিওএস টার্মিনাল ও কাস্টোমার সার্ভিস পয়েন্ট (CSP) থেকে টাকা তুলতে পারবেন ৷
advertisement

আরও পড়ুন: Business Idea: মাত্র ১০ হাজার টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, প্রত্যেক মাসে আয় করবেন ৫০,০০০ টাকা

এর জন্য নিজের ফোনে স্টেট ব্যাঙ্কের Yono App ইনস্টল করতে হবে ৷ এই অ্যাপের মাধ্যমে স্টেট ব্যাঙ্কের এটিএম থেকে সহজেই টাকা তোলা যাবে ৷ ইয়োনো অ্যাপের মাধ্যমে ন্যূনতম ৫০০ এবং সর্বোচ্চ ১০,০০০ টাকা তোলা যেতে পারে ৷

advertisement

আরও পড়ুন: প্রিয় রঙ আপনার ব্যক্তিত্ব সম্পর্কে কী বলে? জানলে অবাক হবেন!

বিনা ডেবিট কার্ডে ক্যাশ তোলার জন্য কী করতে হবে দেখে নিন-

>> সবার প্রথমে ইয়োনো অ্যাপে লগইন করতে হবে

>> এরপর হোমপেজে YONO Cash এ ক্লিক করতে হবে

>> এবার YONO Cash থেকে এটিএম সেকশনে ক্লিক করতে হবে

advertisement

>> এরপর অ্যামাউন্ট এন্টার করতে হবে

>> ৬ অঙ্কের একটি পিন তৈরি করতে হবে ৷ এরপরে ইয়োনো ক্যাশ >>ট্রানজাকশন নম্বর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে পৌঁছে যাবে যা কেবল ৬ ঘণ্টার জন্য ভ্যালিড থাকবে

>> এটিএমে ইয়োনো ক্যাশ অপশনে ট্যাপ করতে হবে ৷ এরপর রেজিস্টার্ড >> মোবাইল নম্বরে পাঠানো ইয়োনো ক্যাশ ট্রানজাকশন নম্বর ও আপনার তৈরি করা ৬ অঙ্কের পিন নম্বর দিতে হবে

advertisement

>> এই প্রসেস পুরো হওয়ার পর ক্যাশ কালেক্ট করতে পারবেন

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

আরও পড়ুন: মোটা টাকা রিটার্ন চাইলে এই ব্যাঙ্কে করুন এফডি, দেখে নিন কোন ব্যাঙ্ক দিচ্ছে সবচেয়ে বেশি সুদ

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ডেবিট কার্ড ছাড়াও এবার SBI এটিএম থেকে তুলতে পারবেন টাকা! দেখে নিন কীভাবে....
Open in App
হোম
খবর
ফটো
লোকাল