TRENDING:

Jandhan account: ব্যালেন্স না থাকলেও জনধন অ্যাকাউন্ট থেকে তুলতে পারবেন ১০ হাজার টাকা

Last Updated:

কীভাবে মিলবে ১০ হাজার টাকা ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সাধারনত সেভিংস অ্যাকাউন্টে প্রতি মাসে ন্যূনতম ব্যালেন্স না রাখলে গ্রাহকদের থেকে পেনাল্টি কেটে নেওয়া হয় ব্যাঙ্কের তরফে ৷ তবে স্যালারি অ্যাকাউন্টের ক্ষেত্রে এই নিয়ম বাধ্যতামূলক নয় ৷ স্যালারি অ্যাকাউন্টের পাশাপাশি এরমক বেশ কয়েকটি অ্যাকাউন্ট রয়েছে যেখানে ন্যূনতম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক নয় ৷ এরকমই একটি অ্যাকাউন্ট হচ্ছে প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট (PMJDY- Pradhanmantri Jan Dhan Yojna)৷
advertisement

আরও পড়ুন: ১ সপ্তাহ পরেই অ্যাকাউন্টে আসবে ৪০০০ টাকা, চেক করে নিন স্টেটাস

জনধন অ্যাকাউন্টের গ্রাহকদের ব্যাঙ্কের তরফে একাধিক সুবিধা দেওয়া হয়ে থাকে ৷ প্রধানমন্ত্রী জনধন যোজনায় জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলা হয়ে থাকে ৷ এর মধ্যে দুর্ঘটনা বিমা, ওভারড্রাফ্ট ফেসিলিটি, চেক বুক-সহ অন্যান্য সুবিধা দেওয়া হয়ে থাকে ৷

কীভাবে মিলবে ১০ হাজার টাকা

advertisement

জনধন যোজনায় অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকলেও ১০ হাজার টাকার ওভারড্রাফ্ট সুবিধা পাবেন গ্রাহকরা ৷ এটা অনেকটা অল্প সময়ের লোনের মতো ৷ আগে ৫০০০ টাকার এই সুবিধা দেওয়া হত ৷ বর্তমানে সেটি বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে ৷

আরও পড়ুন: এবার জলে চলবে গাড়ি! দেশের রাস্তায় খুব তাড়াতাড়ি নামতে চলেছে গ্রিন হাইড্রোজেন গাড়ি

advertisement

কী নিয়ম ?

এই অ্যাকাউন্টে ওভারড্রাফ্ট সুবিধার জন্য অধিকতম বয় ৬৫ বছর হতে পারে ৷ ওভারড্রাফ্ট সুবিধার জন্য অ্যাকাউন্টটি কমপক্ষে ৬ মাসের পুরনো হতে হবে ৷ তা না হলে কেবল ২০০০ টাকার ওভারড্রাফ্ট সুবিধা মিলবে ৷

কী এই জনধন অ্যাকাউন্ট ?

দেশের সমস্ত নাগরিকদের ব্যাঙ্কিং পরিষেবার সঙ্গে যুক্ত করার উদ্দেশ্যে জনধন যোজনা শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যে কোনও ব্যাঙ্কের শাখায় এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ জিরো ব্যালেন্সের সঙ্গে প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট খোলা যাবে ৷

advertisement

আরও পড়ুন: পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি, এই শহরে মাত্র ৮২ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল...

কী ভাবে খুলবেন অ্যাকাউন্ট ?

সেরা ভিডিও

আরও দেখুন
ভিনরাজ্যে কাজের দিন শেষ! এক আইডিয়াতেই ঘুরল ভাগ্যের চাকা, জানুন কীভাবে বাড়িতেই শোল মাছ চাষে তাক লাগালেন এই যুবক
আরও দেখুন

জনধন অ্যাকাউন্ট বেশিরভাগ সরকারি ব্যাঙ্কে খোলা হয়ে থাকে ৷ কিন্তু আপনি চাইলে বেসরকারি ব্যাঙ্কেও জনধন অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকলে সেটা সহজেই জনধন অ্যাকাউন্টে বদলে ফেলতে পারবেন ৷ দেশের যে কোনও নাগরিক যাঁর বয়স ১০ বছরের বেশি তিনি জনধন অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Jandhan account: ব্যালেন্স না থাকলেও জনধন অ্যাকাউন্ট থেকে তুলতে পারবেন ১০ হাজার টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল