TRENDING:

PF Account Benefits : পিএফ অ্যাকাউন্টে ৭ লক্ষ টাকার পাশাপাশি মিলবে একাধিক সুবিধা

Last Updated:

PF Account Benefits : পিএফ অ্যাকাউন্ট হোল্ডার ৫৮ বছর বয়সের পর পেনশন পাওয়ার যোগ্য হয়ে যায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ইপিএফও ২০২১-২২ অর্থবর্ষের জন্য পিএফে জমা টাকার উপরে সুদের হার ০.৪ শতাংশ কমিয়ে ৮.১ শতাংশ করে দিয়েছে ৷ সুদের হার কম করার পরও অন্যান্য সেভিংস যোজনার তুলনায় পিএফে বেশি সুদ পাওয়া যায় ৷ এর পাশাপাশি এই অ্যাকাউন্ট হোল্ডারদের একাধিক সুবিধা দেওয়া হয়ে থাকে ৷
advertisement

আরও পড়ুন: দু’মাসে ৪৪ থেকে বেড়ে ৫৩০ টাকা, ১০০০ শতাংশ রিটার্ন! আপনি কিনেছেন এই স্টক?

হোলির আগে সুদের হার কমানো হলেও বেশ কিছু ক্ষেত্রে পিএফ অ্যাকাউন্ট অত্যন্ত লাভজনক ৷ EPFO তাদের সদস্যদের ৭ লক্ষ টাকার জীবন বিমার (Life Insurnace) সুবিধা দিয়ে থাকে ৷ অ্যাকাউন্ট হোল্ডাররা এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইনস্যুরেন্স (EDLI) যোজনায় ৭ লক্ষ টাকার বিমা বিনামূল্যে দিয়ে থাকে ৷ এর মূল উদ্দেশ্য হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর পর পরিবারের সদস্যদের আর্থিক সুরক্ষা প্রদান করা ৷ আগে ৬ লক্ষ টাকার বিমার সুবিধা দেওয়া হত ৷ তবে কয়েক মাস আগে তা বাড়িয়ে ৭ লক্ষ টাকা করা হয়েছে ৷

advertisement

আরও পড়ুন: ক্রিপ্টোর দামে বড়সড় পতন, আপনার কাছে এই কয়েনগুলো নেই তো?

বন্ধ পড়ে থাকে অ্যাকাউন্টেও মিলবে সুদ ৷ তিন বছরের বেশি সময় ধরে আপনার পিএফ অ্যাকাউন্ট নিষ্ক্রিয় থাকলেও আপনি সুদ পাবেন ৷ ২০১৬ থেকে এই বদল করেছিল ইপিএফও ৷ এর আগে তিন বছরের বেশি সময় পিএফ অ্যাকাউন্ট নিষ্ক্রিয় থাকলে মিলত না কোনও সুদ ৷

advertisement

আরও পড়ুন: স্টার্ট আপ বিনিয়োগকারীদের স্বস্তি, বড় আপডেট দিল কেন্দ্র, কী কী সুবিধা হবে!

অবসরের পর পেনশন -

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

পিএফ অ্যাকাউন্ট হোল্ডার ৫৮ বছর বয়সের পর পেনশন পাওয়ার যোগ্য হয়ে যায় ৷ এর জন্য ১৫ বছর ধরে প্রতি মাসে পিএফ অ্যাকাউন্টে টাকা জমা করা বাধ্যতামূলক ৷ ইপিএফ নিয়ম অনুযায়ী, কর্মচারীদের বেসিক বেতনের পাশাপাশি ডিএ-এর ১২ শতাংশ অংশ পিএফ অ্যাকাউন্টে জমা করা হয় ৷ সংস্থার তরফেও একই অঙ্কের টাকা অ্যাকাউন্টে জমা করা হয় ৷ এর ৩.৬৭ শতাংশ অংশ কর্মীদের পিএফ অ্যাকাউন্টে জমা করা হয় এবং ৮.৩৩ শতাংশ পেনশন যোজনায় ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PF Account Benefits : পিএফ অ্যাকাউন্টে ৭ লক্ষ টাকার পাশাপাশি মিলবে একাধিক সুবিধা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল