TRENDING:

PM Kisan: ১ জানুয়ারি অ্যাকাউন্টে আসবে ৪০০০ টাকা ? এই কাজটি না করলে আটকে যাবে টাকা....

Last Updated:

PM Kisan: আপনি কী যোজনার টাকা পাবেন? চেক করে নিন...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana)দশম কিস্তির জন্য অপেক্ষা করছেন যে কৃষকরা তাঁদের শীঘ্রই আসতে চলেছে সুখবর ৷ সরকারের তরফে দশম কিস্তির টাকা দেওয়ার দিন ঘোষণা করে দেওয়া হয়েছে ৷ আর মাত্র ৫ দিন পর অর্থাৎ ১ জানুয়ারি ২০২২ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) পিএম কিষান যোজনার দশম কিস্তির টাকা জারি করতে চলেছেন ৷ বেশ কিছু কৃষকদের অ্যাকাউন্টে ৪০০০ টাকা ট্রান্সফার করা হবে ৷
advertisement

আরও পড়ুন: কলকাতায় কত হল পেট্রোল ও ডিজেলের দাম? দেখে নিন এখানে...

কোন কৃষকরা পাবেন ৪০০০ টাকা ?

যে কৃষকরা এখনও নবম কিস্তির টাকা পাননি তাঁদের অ্যাকাউন্টে দুটি কিস্তির টাকা এক সঙ্গে ট্রান্সফার করা হবে ৷ অর্থাৎ আগামী কিস্তিতে তাঁরা পেয়ে যাবেন মোট ৪০০০ টাকা ৷ তবে এই সুবিধা কেবল তাঁরাই পাবেন যাঁরা ৩০ সেপ্টেম্বরের আগে রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছেন ৷

advertisement

আরও পড়ুন: ২০২২-এ নতুন বিনিয়োগ শুরু করে টাকা জমাতে চান? এক নজরে দেখে নিন সেরা ২২ উপায়!

e-KYC ছাড়া মিলবে না টাকা..

২০২১ এ পিএম কিষান যোজনায় মোদি সরকারের তরফে বড় বদল করা হয়েছে ৷ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কিস্তির টাকা e-KYC করলে তবেই পাবেন কৃষকরা ৷ সরকারের তরফে এই যোজনার ক্ষেত্রে e-KYC প্রক্রিয়া বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ বিনা e-KYC-তে আপনার টাকা আটকে যাবে ৷

advertisement

আপনি কী যোজনার টাকা পাবেন? চেক করে নিন...

পিএম কিষান যোজনায় রেজিস্ট্রেশন করিয়ে থাকলে অবশ্যই জেনে নিন এই যোজনার সুবিধাভোগীদের লিস্টে আপনার নাম আছে তো ? লিস্টে এই ভাবে চেক করে নিন নিজের নাম....

  • সবার প্রথমে পিএম কিষান যোজনার ওয়েবসাই https://pmkisan.gov.in ভিজিট করতে হবে
  • এরপর হোমপেজে Farmers Corner অপশনে যেতে হবে
  • advertisement

  • Farmers Corner সেকশনের ভিতরের Beneficiaries List এর অপশনে ক্লিক করতে হবে
  • এরপর ড্রপ ডাউন লিস্টে রাজ্য, জেলা, উপ-জেলা, ব্লক ও গ্রাম সিলেক্ট করতে হবে
  • এরপর Get Report-এ ক্লিক করতেই সুবিধাভোগীদের পুরো লিস্ট দেখতে পাবেন

আরও পড়ুন: Bisleri লঞ্চ করেছে নিজস্ব মোবাইল অ্যাপ, এখন থেকে ঘরে বসেই পেয়ে যাবেন বিশুদ্ধ পানীয় জল!

advertisement

হেল্পলাইনে করুন যোগাযোগ...

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের উত্তাপ বাংলা-জুড়ে! ছাতা মাথায় পটাশপুরে ভোট পরিস্থিতি পর্যালোচনায় মুখ্য নির্বাচনী আধিকারিক
আরও দেখুন

সমস্ত ডিটেল সঠিক ভাবে জমা দেওয়ার পরও লিস্টে নাম না থাকলে হেল্পলাইনে যোগাযোগ করে নিজের নাম যোগ করতে পারবেন ৷ এর জন্য 155261 বা 011-24300606 নম্বরে কল করতে হবে ৷ পাশাপাশি অফিশিয়াল ওয়েবসাইটে অভিযোগ জানাতে পারবেন ৷

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: ১ জানুয়ারি অ্যাকাউন্টে আসবে ৪০০০ টাকা ? এই কাজটি না করলে আটকে যাবে টাকা....
Open in App
হোম
খবর
ফটো
লোকাল