TRENDING:

Shilper samadhane Camp: ঋণ থেকে লাইসেন্স, শিল্পের সব সমাধান এক ছাতার তলায়! মথুরাপুরে চলছে সরকারের বিরাট কর্মযজ্ঞ, সুযোগ সীমিত

Last Updated:

ক্ষুদ্র ও কুটির শিল্পের পরিকল্পনা থাকলে যোগাযোগ করুন শিল্পের সমাধান ক্যাম্পে। দক্ষিণ ২৪ পরগনায় ছড়িয়ে থাকা ছোট, মাঝারি এবং ক্ষুদ্র শিল্পে আগ্রহীদের উৎসাহ দিতে এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মথুরাপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: ক্ষুদ্র ও কুটির শিল্পের পরিকল্পনা থাকলে যোগাযোগ করুন শিল্পের সমাধান ক্যাম্পে। দক্ষিণ ২৪ পরগনায় ছড়িয়ে থাকা ছোট, মাঝারি এবং ক্ষুদ্র শিল্পে আগ্রহীদের উৎসাহ দিতে এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রতি ব্লকেই এই ক্যাম্প করা হচ্ছে‌। মূলত কর্মসংস্থানে জোর দিতে এই শিল্পের সমাধানে নামক ক্যাম্প হচ্ছে। চলবে ২২ তারিখ পর্যন্ত। এখানে এসে স্বনির্ভর হতে পারবেন বেকার যুবক-যুবতীরা। ক্ষুদ্র, মাঝারি এবং বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
advertisement

একই সঙ্গে এই সমস্ত প্রকল্প সংক্রান্ত সমস্যার সমাধানও মিলবে। গ্রামীণ ও শহুরে হস্তশিল্প কারিগর ও শিল্পোদ্যোগীদের সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের তথ্য সবার কাছে পৌঁছনো এবং প্রকল্পের সুবিধা সম্পর্কে অবগত করা প্রয়োজনে প্রশিক্ষণের ব্যবস্থা করাই হল এর উদ্যেশ্য।

আরও পড়ুন: শৌচাগার-পানীয়জল-প্রতীক্ষালয় সবেতেই ঘাটতি! সমস্যায় জর্জরিত পর্যটকরা, বক্রেশ্বরে সুরাহা খুঁজছেন সেবায়েতরা

advertisement

View More

এই ক্যাম্প থেকে মিলছে সহজে ঋণের জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প, কারিগর এবং বয়নশিল্পীদের মৃত্যুকালীন সুযোগ-সুবিধার জন্য আবেদন। কারিগরদের জন্য সহায়ক সরঞ্জামের আবেদন, স্ব উদ্যোগীদের সরকারি রেজিস্ট্রেশন, কারিগর ও বয়নশিল্পীদের সরকারি তালিকায় অন্তর্ভুক্তি, খাদি ও বয়নশিল্পীদের প্রকল্পের সুবিধা দেওয়া।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

ব্যবসার পরিকল্পনা থাকলে এই সুযোগ মিস করবেন না একদম। ঋণ থেকে লাইসেন্স, শিল্পের সব সমাধান বলে এক ছাতার তলায়। সাধারণ মানুষদের সুবিধার্থে এবং ছোট-মাঝারি উদ্যোগকে আরও গতিশীল করতে এই উদ্যোগকে সমর্থন করছেন সকলেই। এই ক্যাম্প নিয়ে খুশি সকলেই। এই ক্যাম্পে অংশগ্রহণকারীরা ক্যাম্প শেষে প্রশিক্ষণের সুযোগও পাচ্ছেন। ফলে এই বিষয়টি বাড়তি পাওনা হচ্ছে তাদের।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Shilper samadhane Camp: ঋণ থেকে লাইসেন্স, শিল্পের সব সমাধান এক ছাতার তলায়! মথুরাপুরে চলছে সরকারের বিরাট কর্মযজ্ঞ, সুযোগ সীমিত
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল