TRENDING:

Union Budget 2023: সিনিয়র সিটিজেন স্কিমে বাড়ল বিনিয়োগের ঊর্ধ্বসীমা, MIS প্রকল্পে রাখা যাবে আরও বেশি টাকা

Last Updated:

সঞ্চয়ের সুদ থেকে আয়ের উপরেই নির্ভর করেন বহু প্রবীণ এবং অবসরপ্রাপ্ত মানুষ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: চাকরিজীবীদের পাশাপাশি প্রবীণ নাগরিকদের জন্যও বাজেটে আয়করের ক্ষেত্রে সুখবর দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
advertisement

সঞ্চয়ের সুদ থেকে আয়ের উপরেই নির্ভর করেন বহু প্রবীণ এবং অবসরপ্রাপ্ত মানুষ৷ প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে স্বল্প সঞ্চয়ের ক্ষেত্রে বিনিয়োগের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ৩০ লক্ষ টাকা করার ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ এতদিন যা ছিল ১৫ লক্ষ টাকা৷ এর ফলে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের মতো স্বল্প সঞ্চয় প্রকল্পে আরও বেশি টাকা বিনিয়োগ করতে পারবেন প্রবীণ নাগরিকরা৷

advertisement

আরও পড়ুন: 'বার্ষিক ৭ লাখ টাকা আয়ে সম্পূর্ণ কর ছাড়,' বাজেটে বিরাট ঘোষণা নির্মলার

এর পাশাপাশি, এমআইএস প্রকল্পেও টাকা রাখার ঊর্ধ্বসীমা বৃদ্ধি করা হয়েছে৷ সিঙ্গল অ্যাকাউন্টের ক্ষেত্রে এই সীমা সাড়ে চার লক্ষ থেকে বাড়িয়ে ৯ লক্ষ করা হয়েছে৷ জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে তা বৃদ্ধি করে করা হয়েছে ১৫ লক্ষ টাকা৷ এতদিন যা ছিল ৯ লক্ষ টাকা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

পাশাপাশি মহিলাদের জন্যও নতুন সঞ্চয় প্রকল্পের ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ এই নতুন প্রকল্পে ২ বছরের জন্য এককালীন টাকা রেখে মাসিক সাড়ে ৭ শতাংশ সুদ পাবেন মহিলারা৷ প্রয়োজনে টাকার একাংশ সময়ের আগে তুলেও নেওয়া যাবে৷ এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে মহিলা সঞ্চয় প্রকল্প৷

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2023: সিনিয়র সিটিজেন স্কিমে বাড়ল বিনিয়োগের ঊর্ধ্বসীমা, MIS প্রকল্পে রাখা যাবে আরও বেশি টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল