সুকুমার নস্কর তিনি ক্যারাটে প্রশিক্ষণ নিয়ে এসে এখানে স্থানীয় যুবক-যুবতীদের ক্যারাটে প্রশিক্ষণ দিতে শুরু করেন। কিন্তু তিনি লক্ষ্য করেন যে অনেকেই প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হলেও পরে হয়ত আসেন না। অনেকেই সময়ের অভাবে ভর্তি হতে চাইতেন না। ধীরে ধীরে তিনি মেয়ে রেণুকা নস্করকেও প্রশিক্ষণ দেন এবং প্রশিক্ষণের সময়ের পরিবর্তন করেন। তাতেই ঘটে কামাল। সন্ধ্যার পর প্রশিক্ষণ নিতে অনেকেই আসছেন।

advertisement

আরও পড়ুন: ইতিহাসের খনি, পর্যটকদের জন্য মাস্ট-ভিজিট! পুরুলিয়ার বিবর্তনের সাক্ষী জেলা সংগ্রহশালা, খোলা থাকে সপ্তাহে দু’দিন

কারণ সেই সময়ে অনেকের হাতে সময় থাকছে। এ নিয়ে সুকুমার নস্কর জানিয়েছেন, এমন ঘটনাও দেখা গিয়েছে যে সন্তানদের ভর্তি করতে এসে অনেক অভিভাবকরাও ভর্তি হচ্ছেন। মাত্র ৩৫০ টাকা মাসে খরচ হচ্ছে এর জন্য। এত অল্প টাকায় শিখতে পেরে অনেকেই আসছেন। এই মুহূর্তে বাবা ও মেয়ের নাম ছড়িয়েছে দূর-দূরান্তে। প্রায় ১০০ জন ছাত্র-ছাত্রী নিয়ে সুকুমার বাবুর মাসে উপার্জন প্রায় ৩০ হাজার টাকা।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

আপনিও এই ক্যারাটে শিখে উপার্জন করতে পারেন। তার জন্য প্রান্তিক এলাকার ছাত্র-ছাত্রীদের কথা এবং তাঁদের মন বুঝতে হবে জানিয়েছেন তিনি। প্রশিক্ষণের সময়ের বদলে এত সাড়া পাবেন তা ভাবতে পারেননি সুকুমার নস্করও। সকাল ও বিকেলের ক্লাস থাকলেও এই সন্ধ্যার ক্লাস মন কেড়েছে সকলের‌‌।

advertisement