TRENDING:

শুধু মহিলারা নয়, এখানে সেলাই শিখছেন এলাকার যুবকরা, কিন্তু কেন ?

Last Updated:

এবার সেলাই প্রশিক্ষণ শিবির শুরু হল কালচিনি ব্লকের মধু চা বাগানে। বর্তমান সময়ে দেখা যাচ্ছে একের পর এক চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: সেলাই প্রশিক্ষণ শুধু মহিলাদের জন‍্যই নয়,পাশাপাশি পুরুষদেরও দেওয়া হবে এই প্রশিক্ষণ।জেলা প্রশাসনের উদ‍্যোগে চা বাগানে শুরু হয়েছে প্রশিক্ষণ।
advertisement

চা বাগানের যুবক-যুবতীদের স্বনির্ভর করার লক্ষ্যে নানান উদ‍্যোগ বছরের বিভিন্ন সময়ে গ্রহণ করেছে জেলা প্রশাসন।এবার সেলাই প্রশিক্ষণ শিবির শুরু হল কালচিনি ব্লকের মধু চা বাগানে। বর্তমান সময়ে দেখা যাচ্ছে একের পর এক চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে।

আরও পড়ুন: রঙিন ফুলকপি ? সে আবার কী , খেয়েছেন কি ?

advertisement

শ্রমিকদের কাজের সন্ধানে বাইরে চলে যেতে হচ্ছে। এই পরিস্থিতির মুখমুখি যাতে শ্রমিকদের না হতে হয় এবং বাগান বন্ধ হলেও যাতে কর্মসংস্থানের অভাব না হয় তার জন‍্য স্থানীয় সমবায় সমিতির তরফে কালচিনি ব্লকের বীচ চা বাগান, মধু, মেচাপাড়া, ভার্নাবাড়ি সহ একাধিক চা বাগানের যুবক যুবতীদের জন্য সেলাই প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে।

advertisement

View More

আরও পড়ুন: এই স্কিমের জন্য আবেদন করে থাকলে সাবধান! ফোন তুললেই খোয়াতে পারেন টাকা

আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব সহ জেলা প্রশাসনের অন‍্যান‍্য আধিকারিকের এই শিবিরে আসছেন।পরিদর্শন করছেন যুবক-যুবতীদের কাজ। আধিকারিকদের কাছে একাধিক দাবিও রাখেন সমবায় সমিতির মহিলারা।এ বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব বলেন, ‘তাদের দাবি শুনেছি, যতটা সম্ভব তাদের সাহায্য করে পাশে থাকব।’

advertisement

বাগানের যুবক,যুবতীদের কথায়, বাগানের বেশ কিছু শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা মিলে এলাকায় সমবায় সমিতি তৈরি করেছেন।এখন সেলাই শিখে তারা পোশাক তৈরির কাজ করবেন।স্কুলের পোশাক তৈরির কাজ দিয়ে প্রথম কাজ শুরু করবেন তারা।

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

Annanya Dey

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
শুধু মহিলারা নয়, এখানে সেলাই শিখছেন এলাকার যুবকরা, কিন্তু কেন ?
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল