প্রয়োজন নেই কল করার, কয়েক সেকেন্ডের মধ্যেই বুক করা যাবে LPG সিলিন্ডার, জেনে নিন সেই সহজ উপায়
- Reported by:BENGALI NEWS18
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
LPG Gas Cylinder Booking Easy Method: অনেকেই হয়তো জানেন না যে, গ্যাস সিলিন্ডার বুক করার আরও একটি সহজ উপায় রয়েছে। আজকের প্রতিবেদনে সেটাই জেনে নেওয়া যাক।
advertisement
1/7

পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান সংঘাত ও অশান্তির প্রভাব পড়তে শুরু করেছে সাধারণ মানুষের উপরেও। আসলে ইরান এবং আমেরিকা-ইজরায়েলের মধ্যে চলমান যুদ্ধের আঁচ এসে লেগেছে তেল ও গ্যাস সরবরাহের উপরেও। যার প্রভাব পড়েছে ভারতেও। এই দেশের বহু জায়গাতেই রান্নার গ্যাস (LPG) সিলিন্ডারের সরবরাহ ব্যাহত হচ্ছে। শুধু তা-ই নয়, বাণিজ্যিক ব্যবহারের জন্যও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। এর ফলে রেস্তোরাঁ, হোটেল এবং পরিবহণ পরিষেবায় উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটছে। কিছু কিছু এলাকায় অটো চালকরাও নিজেদের গাড়ির জ্বালানির অভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এর পাশাপাশি বহু জায়গায় সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে হোটেল আর রেস্তারাঁগুলি।
advertisement
2/7
আর এই গোটা পরিস্থিতির জেরে গ্যাস কোম্পানিগুলির সার্ভারের উপরেও যথেষ্ট চাপ পড়েছে। বহু গ্রাহকই কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ স্থাপন বা সিলিন্ডার বুক করার ক্ষেত্রে ব্যাপক অসুবিধার সম্মুখীন হচ্ছে। তবে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। কারণ শুধুমাত্র ফোন করেই যে সিলিন্ডার বুক করতে হবে, এমনটা একেবারেই নয়। অনেকেই হয়তো জানেন না যে, গ্যাস সিলিন্ডার বুক করার আরও একটি সহজ উপায় রয়েছে। আজকের প্রতিবেদনে সেটাই জেনে নেওয়া যাক।
advertisement
3/7
আসলে পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান যুদ্ধের প্রভাব ভারতীয় রান্নাঘরের উপর পড়তে শুরু করেছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে এলপিজি এবং তেলের ট্যাঙ্কার চলাচল ব্যাহত হচ্ছে। যার জেরে সরবরাহের উপর চাপ বাড়ছে। এই পরিস্থিতির কারণে সরকার গত ৫ মার্চ, ২০২৬ তারিখে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে এবং অত্যাবশ্যকীয় পণ্য আইন, ১৯৫৫ (ইসিএ) জারি করতে বাধ্য হয়েছে। যদিও এই আইন খুব কমই ব্যবহৃত হয়। তবে সরকার অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ বজায় রাখতে এবং মজুতদারি ও কালোবাজারি রুখতে এটি জারি করার কথা ঘোষণা করেছে।
advertisement
4/7
এর মধ্যে আবার গ্যাস সিলিন্ডারকে অত্যাবশ্যকীয় পণ্য আইনের আওতায় আনা হয়েছে। যা অত্যাবশ্যকীয় পণ্যের উৎপাদন, বণ্টন, মূল্য নির্ধারণ এবং বাণিজ্যকে নিয়ন্ত্রণ করে। এর মাধ্যমে কেন্দ্রীয় সরকার পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধের পরিস্থিতিতে গ্যাসের ঘাটতি মেটাতে সমস্ত তেল শোধনাগারগুলিকে এলপিজি উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছে। তবে কিছু জায়গায় এখনও এই সমস্যা রয়ে গিয়েছে। কিছু কিছু এলাকায় এখনও গ্যাস সিলিন্ডার বুকিং করতে সমস্যায় পড়ছেন গ্রাহকরা। তাঁরা অভিযোগ করছেন যে, গ্যাস বুকিংয়ের নম্বরে ফোন করলেও পাওয়া যাচ্ছে না। আর সার্ভারের সমস্যার কারণে যেহেতু কল লাগছে না, তাই তাঁরা গ্যাস বুকিংও করতে পারছেন না। এতে যথেষ্ট উদ্বিগ্ন তাঁরা। তবে শুধু কল করেই নয়, অন্যান্য পদ্ধতিতেও গ্যাস সিলিন্ডার বুক করা যেতে পারে।
advertisement
5/7
গ্রাহকরা কল না করেও সহজেই গ্যাস সিলিন্ডার বুক করতে পারেন। বিশেষ করে CRED, GooglePay এবং PhonePe UPI-এর মতো প্ল্যাটফর্মের মাধ্যমে তো বটেই। যদি গ্রাহকের গ্যাস সিলিন্ডার বুকিংয়ের জন্য রেজিস্টার্ড মোবাইল নম্বরটি CRED অ্যাপে প্রদত্ত নম্বরের সঙ্গে মিলে যায়, তাহলে তাঁরা সহজেই সিলিন্ডার বুক করে নিতে পারবেন। সিলিন্ডার বুকিংয়ের জন্য টাকা মিটিয়ে দিলেই বুকিং নিশ্চিত হয়ে যাবে এবং একটি কনফার্মেশন মেসেজ এসে যাবে।
advertisement
6/7
CRED অ্যাপের মতোই গ্রাহকরা PhonePe এবং GooglePay-এর মতো UPI প্ল্যাটফর্মের মাধ্যমেও এলপিজি গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন। এতে তেমন কোনও ঝামেলাও নেই। কারণ কোনও কল করার প্রয়োজন পড়বে না। বরং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সহজেই গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন গ্রাহকরা।গ্যাস সঙ্কট মোকাবিলা করতে কেন্দ্রীয় সরকার একটি বিকল্প পথ বেছে নিয়েছে। আসলে ভারত এমন একটি পথ দিয়ে তেল (অপরিশোধিত তেল) আমদানি করছে, যা হরমুজ প্রণালীর উপর নির্ভর করে না। প্রথমবার ভারত গুয়ানা থেকে অপরিশোধিত তেল কিনতে শুরু করেছে।
advertisement
7/7
ইন্ডিয়ান অয়েল এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন (HPCL) সেখান থেকে প্রায় চার মিলিয়ন ব্যারেল তেল আমদানি করেছে। এছাড়া ভারত নাইজেরিয়া এবং অ্যাঙ্গোলার মতো পশ্চিম আফ্রিকার দেশগুলি থেকেও অপরিশোধিত তেল আমদানি করছে। প্রসঙ্গত, ভারত বছরে প্রায় ৩১.৩ মিলিয়ন টন এলপিজি ব্যবহার করে। কিন্তু এর মাত্র ১.২৮ মিলিয়ন টন অভ্যন্তরীণ ভাবে উৎপাদিত হয়। যার অর্থ হল, দেশের চাহিদার প্রায় ৫৮ শতাংশ আমদানির মাধ্যমে পূরণ করা হয়। উল্লেখযোগ্য ভাবে, এই আমদানির প্রায় ৮৫-৯০ শতাংশ হরমুজ প্রণালীর মাধ্যমে ভারতে পৌঁছয়। তাই এই পথে যে কোনও উত্তেজনা সরাসরি এলপিজি সরবরাহের উপর প্রভাব ফেলতে পারে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
প্রয়োজন নেই কল করার, কয়েক সেকেন্ডের মধ্যেই বুক করা যাবে LPG সিলিন্ডার, জেনে নিন সেই সহজ উপায়