advertisement

রঙিন ফুলকপি ? সে আবার কী , খেয়েছেন কি ?

Last Updated:

এলাকার অনেক চাষিরাও তাঁর এই রঙিন ফুলকপির চাষ দেখে আগ্রহী হচ্ছেন।

+
title=

বসিরহাট: রঙিন ফুলকপি চাষে আয়ের পথ দেখছে সুন্দরবন এলাকার কৃষকরা। সুন্দরবনের বুকে রঙিন ফুলকপি চাষ। হিঙ্গলগঞ্জ এলাকায় অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত হলুদ রংয়ের ফুলকপি আর ব্রকলি চাষ করে ভাল লাভের দিশা দেখছেন কৃষকরা। অভিনব চাষের প্রতি আগ্রহ তাঁর অনেকদিনের।
শুধুই রঙিন ফুলকপি নয় নতুন নতুন চাষ যেমন ব্রকলি, চায়না টম্যাটো-সহ বিভিন্ন বিদেশি সবজির চাষবাস দীর্ঘদিনের নেশা সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জের অন্তর্গত আমবেড়িয়াত বিকাশ মন্ডল। এলাকার অনেক চাষিরাও তাঁর এই রঙিন ফুলকপির চাষ দেখে আগ্রহী হচ্ছেন।
advertisement
advertisement
বিকাশ মন্ডল পরীক্ষামূলকভাবে রঙিন ফুলকপি চাষ শুরু করেন। ইতিমধ্যেই তিনি কয়েক’শ রঙিন ফুলকপি ফলিয়েছেন তাঁর বাগানে। মূলত ব্রকলি ও হলুদ রং-এর ফুলকপি চাষ করেছেন পরীক্ষামূলক ভাবে।
গতানুগতিক সাদা রঙের ফুলকপির চেয়ে রঙিন ফুলকপির বাজারমূল্য বেশি হওয়ায় রঙিন ফুলকপির চাষ করেছিলেন তারা। তবে শুধুমাত্র উপার্জনের তাগিদে নয় শখ মেটাতেই এই ফুলকপি চাষ।
advertisement
তাঁরা এই রঙিন ফুলকপি বিক্রি করছেন পার্শ্ববর্তী বাঁকড়া, হিঙ্গলগঞ্জ বাজারে। তবে আগামীতে আরও বড় পরিসরে রঙিন ফুল কপি চাষ করবেন বলে জানান তিনি।
জুলফিকার মোল্যা
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
রঙিন ফুলকপি ? সে আবার কী , খেয়েছেন কি ?
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement