TRENDING:

SBI গ্রাহকদের জন্য জরুরি ঘোষণা, এই কাজটি না করলে আটকে যেতে পারে আপনার ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ কাজ

Last Updated:

SBI ALERT: নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজটি না করলে সমস্যায় পড়তে হতে পারে গ্রাহকদের ৷ আটকে যেতে পারে তাদের ব্যাঙ্কের কাজ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ নোটিস জারি করল দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই ৷ নোটিসে ৩০ সেপ্টেম্বর ২০২১-এর আগে প্যান ও আধার লিঙ্ক (PAN Aadhaar Link) করার বিষয়ে জানানো হয়েছে ৷ নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজটি না করলে সমস্যায় পড়তে হতে পারে গ্রাহকদের ৷ আটকে যেতে পারে তাদের ব্যাঙ্কের কাজ ৷
advertisement

আরও পড়ুন:https://bengali.news18.com/news/national/invest-in-post-office-mis-scheme-and-earn-5000-rupees-monthly-dc-656853.html

সরকারের তরফে প্যান ও আধার লিঙ্ক করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ লিঙ্কিংয়ের ডেডলাইন দেওয়া হয়েছে ৩০ সেপ্টেম্বর ৷ গ্রাহকদের যাতে সমস্যায় না পড়তে হয় সেই জন্য একাধিক বার প্যান ও আধার লিঙ্ক করার পরামর্শ দিয়েছে স্টেট ব্যাঙ্ক ৷

এখনও পর্যন্ত লিঙ্ক না করে থাকলে দেখে নিন কীভাবে প্যান ও আধার লিঙ্ক করবেন -

  1. প্রথমে ইনকাম ট্যাক্সের ওয়েবসাইট গিয়ে চেক করে নিন আপনার প্যান ও আধার লিঙ্ক করা আছে না নেই ৷
  2. advertisement

  3. এর জন্য যেতে হবে আয়কর বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটে ৷
  4. আধার কার্ডে দেওয়া আপনার নাম, প্যান নম্বর ও আধার নম্বর দিতে হবে ৷
  5. জন্মের সালে ঠিক দিতে হবে ৷ এরপর ক্যাপচা কোড দিতে হবে ৷
  6. এরপর Link Aadhaar-এ ক্লিক করতেই লিঙ্ক হয়ে যাবে আপনার আধার ও প্যান নম্বর ৷
  7. advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/sbi-giving-2-lac-rupees-free-insurance-benefits-to-jandhan-account-holders-dc-656830.html

এসএমএস-এর মাধ্যমেও লিঙ্ক করতে পারবেন প্যান ও আধার

প্যান ও আধার নম্বর এসএমএস-এর মাধ্যমে লিঙ্ক করতে পারবেন ৷ এর জন্য আপনাকে ফোনে UIDPAN টাইপ করতে হবে ৷ এরপর ১২ অঙ্কের আধার নম্বর লিখে তারপর ১০ অঙ্কের প্যান নম্বর লিখতে হবে ৷ এবার মেসেজটি 567678 বা 56161 নম্বরে পাঠিয়ে দিলেই আধারের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে প্যান ৷

advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/good-news-for-pm-kisan-beneficiaries-as-they-might-4000-rupees-instead-of-2-thousand-rupees-dc-656860.html

কীভাবে চালু করবেন নিষ্ক্রিয় প্যান ?

সেরা ভিডিও

আরও দেখুন
কাটোয়ায় স্বাস্থ্য পরিষেবায় বড় চমক! ৭১ লক্ষ টাকা ব্যয়ে চালু হল জোড়া সুস্বাস্থ্য কেন্দ্র, জানুন কোন কোন ওয়ার্ডে
আরও দেখুন

নিষ্ক্রিয় প্যান ফের একবার চালু করা যাবে ৷ এর জন্য একটি এসএমএস পাঠাতে হবে ৷ মেসেজ বক্সে গিয়ে রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ১০ অঙ্কের প্যান নম্বর ও ১২ অঙ্কের আধার নম্বর লিখে 567678 বা 56161 নম্বরে মেসেজ করলেই ফের চালু হয়ে যাবে প্যান নম্বর ৷

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
SBI গ্রাহকদের জন্য জরুরি ঘোষণা, এই কাজটি না করলে আটকে যেতে পারে আপনার ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ কাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল