TRENDING:

Business Idea: ফেলে দেওয়া পাথরের গুঁড়ো নিয়ে নতুন বিজনেস আইডিয়া, অঢেল আয় করছেন প্রৌঢ়! আপনার দিন বদলে দেবে এই ব্যবসা

Last Updated:

Purulia Business Idea: পাথরের গুঁড়ো দিয়ে তৈরি হচ্ছে অনন্য সব শিল্পকলা। ঘর সাজানোর সামগ্রী তৈরি করে নিজের জীবীকা নির্বাহ করছেন ৬০ ঊর্ধ্ব প্রবীণ শিল্পী জামিল খান। ইতিমধ্যেই স্থানীয় বাজারে জনপ্রিয় হয়ে উঠেছে এই শিল্পকর্ম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: মার্বেল পাথরের গুঁড়ো দিয়ে তৈরি নানান শিল্পশৈলীর সামগ্রী এখন পুরুলিয়ার গ্রামেগঞ্জে স্বল্পমূল্যে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। উত্তরপ্রদেশের এক ৬০ ঊর্ধ্ব প্রবীণ শিল্পী জামিল খান নিজের হাতে এই অনন্য শিল্পকর্মগুলি তৈরি করে পুরুলিয়ার প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করছেন। তাঁর দক্ষ হাতের স্পর্শে মার্বেল পাথরের গুঁড়ো যেন নতুন প্রাণ পাচ্ছে।
advertisement

এই শিল্পকর্মগুলিতে সৃজনশীলতা ও ধৈর্যের এক অপূর্ব মেলবন্ধন লক্ষ্য করা যায়। প্রতিটি মূর্তি ও সামগ্রীর নকশা অত্যন্ত নিখুঁত, সূক্ষ্ম কারুকাজের মাধ্যমে সাধারণ উপাদানকে তিনি অসাধারণ রূপ দেন। মার্বেল গুঁড়ো দিয়ে তৈরি হলেও এগুলি যথেষ্ট মজবুত ও টেকসই, ফলে সৌন্দর্যের পাশাপাশি ব্যবহারিক দিক থেকেও এগুলি সমাদৃত।

আরও পড়ুন: পথ কুকুরের তাড়া খেয়ে প্রাণ গেল সিভিক ভলান্টিয়ারের, পিছন ফিরে তাকাতেই সব শেষ! পরিবারে হাহাকার

advertisement

শিল্পী জামিল খান জানান, উত্তরপ্রদেশে এই ধরনের সামগ্রী দীর্ঘদিন ধরেই জনপ্রিয়। তবে পুরুলিয়ার মানুষও এখন সেগুলি আন্তরিকভাবে গ্রহণ করেছেন। স্বল্পমূল্য, আকর্ষণীয় নকশা এবং টেকসই মান, এই তিনের সমন্বয়েই চাহিদা ক্রমশ বাড়ছে।” শিল্পী আরও জানান, “তিনি উত্তরপ্রদেশ থেকে পুরুলিয়া জেলায় এসে সেখানেই এই ধরনের সামগ্রী তৈরি করছেন। পরে তিনি সেগুলি জেলার বিভিন্ন প্রান্তে বিক্রি করেন।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ফেলে দেওয়া পাথরের গুঁড়ো নিয়ে নতুন বিজনেস আইডিয়া, অঢেল আয় করছেন পুরুলিয়ার প্রৌঢ়
আরও দেখুন

বর্তমানে পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামাঞ্চলেও এই পণ্যের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।” এই উদ্যোগ শুধু একজন প্রবীণ শিল্পীর আয়ের পথ সুগম করেনি, বরং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে। গ্রামবাংলার সাধারণ মানুষের নাগালের মধ্যে এমন নান্দনিক শিল্পকর্ম পৌঁছে দেওয়ার মাধ্যমে তিনি একদিকে যেমন নিজের জীবিকা নির্বাহ করছেন, তেমনই অন্যদিকে ছড়িয়ে দিচ্ছেন ঐতিহ্যবাহী হস্তশিল্পের সৌন্দর্য ও আবেদন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: ফেলে দেওয়া পাথরের গুঁড়ো নিয়ে নতুন বিজনেস আইডিয়া, অঢেল আয় করছেন প্রৌঢ়! আপনার দিন বদলে দেবে এই ব্যবসা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল