TRENDING:

Business News: ল্যাপটপ ছেড়ে গয়না তৈরিতে মত্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ঘরে বসেই চলছে সাইড বিজনেস! মোটা উপার্জনের রাস্তা দেখালেন 'টেক গার্ল'

Last Updated:

Business News: পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু অবসরে সেই হাতেই তৈরি হয় হস্তশিল্পের নানা সামগ্রী। অলঙ্কার জাতীয় হস্তশিল্পের সামগ্রী ইতিমধ্যে এলাকায় নজর কেড়েছে। অবসরে ইঞ্জিনিয়ারের তৈরি হস্তশিল্প তাঁর বহুমুখী দক্ষতার এক উজ্জ্বল উদাহরণ হিসেবে ধরা দিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরের তরুণী সুইটি দাস পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেও নিজের সৃজনশীলতার জগতে গড়ে তুলেছেন এক ব্যতিক্রমী পরিচয়। ব্যস্ত পেশাগত জীবনের পাশাপাশি অবসর সময়কে কাজে লাগিয়ে তিনি নিজের হাতে তৈরি করছেন নানা ধরনের হস্তশিল্প সামগ্রী, যা ইতিমধ্যেই আকর্ষণ কেড়েছে স্থানীয়দের।
advertisement

মূলত নারীদের ব্যবহারযোগ্য অলংকার, যেমন মালা, কানের দুলসহ বিভিন্ন নান্দনিক সামগ্রী নিজেই ডিজাইন ও প্রস্তুত করেন সুইটি। প্রতিটি সৃষ্টিতে ফুটে ওঠে তাঁর নিখুঁত কাজের দক্ষতা এবং সূক্ষ্ম নান্দনিক বোধ, যা তাঁর কাজকে করে তুলেছে আলাদা। সফটওয়্যার ইঞ্জিনিয়ার সুইটি দাস জানান, “করোনা মহামারির সময় বাড়িতে বসেই এই কাজের সূচনা। ধীরে ধীরে আগ্রহ বাড়তে থাকায় এটি তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে।

advertisement

আরও পড়ুন: আইআইটি খড়গপুরের নয়া উদ্যোগে বদলে যাচ্ছে হস্তশিল্পীদের ভাগ্য, খুলবে টাকা উপার্জনের নতুন রাস্তা! এআই শিখিয়ে দেবে ব্যবসার কায়দা 

বর্তমানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত থাকায় সময়ের সীমাবদ্ধতা থাকলেও অবসর পেলেই তিনি এই কাজে নিজেকে ব্যস্ত রাখেন।” তার কথায়, “এটা এখন আর পেশা নয়, বরং একপ্রকার নেশা হয়ে দাঁড়িয়েছে।” নিজের আগ্রহ, নিষ্ঠা ও সৃজনশীলতাকে পুঁজি করে সুইটি দাস শুধু নিজের প্রতিভার বিকাশই ঘটাচ্ছেন না, একই সঙ্গে সমাজের কাছে এক ইতিবাচক বার্তাও তুলে ধরছেন। কর্মব্যস্ত জীবনের মাঝেও কীভাবে নিজের ভালবাসার কাজকে ধরে রাখা যায়, তার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন তিনি।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ল্যাপটপ ছেড়ে গয়না তৈরিতে মত্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ঘরে বসেই চলছে সাইড বিজনেস
আরও দেখুন

তার এই উদ্যোগ প্রমাণ করে, ইচ্ছা ও অধ্যবসায় থাকলে পেশার পাশাপাশি নিজের সৃজনশীলতাকেও সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। বিশেষ করে বর্তমান সময়ে যখন অনেক তরুণ-তরুণী পেশাগত চাপে নিজেদের শখ বা সৃজনশীলতাকে হারিয়ে ফেলেন, সেখানে সুইটির এই প্রচেষ্টা অন্যদের জন্য এক বড় অনুপ্রেরণা। তার হাতে তৈরি প্রতিটি হস্তশিল্প সামগ্রী শুধু নান্দনিক দিক থেকেই নয়, আত্মনির্ভরতার দৃষ্টিকোণ থেকেও একটি শক্ত বার্তা বহন করে। প্রযুক্তির জগতের সঙ্গে যুক্ত থেকেও হস্তশিল্পের মত সৃজনশীল ক্ষেত্রে সমান দক্ষতার পরিচয় দিয়ে সুইটি দাস দেখিয়ে দিয়েছেন তার বহুমুখী প্রতিভা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business News: ল্যাপটপ ছেড়ে গয়না তৈরিতে মত্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ঘরে বসেই চলছে সাইড বিজনেস! মোটা উপার্জনের রাস্তা দেখালেন 'টেক গার্ল'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল