TRENDING:

Profit Making Ideas : বারোমাসি এই ফল চাষে খরচ কম, ফলন দ্বিগুন! লাভও হবে বিপুল

Last Updated:

Profit Making Ideas : চাষিদের স্বল্প পরিশ্রম এর পাশাপাশি স্বল্প খরচে এই ফলের চাষ করা সম্ভব। বারোমাসি এই মাল্টা মোটামুটি আগস্ট মাস থেকেই হারবেস্ট করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: অভিনব পদ্ধতিতে বারোমাসি ভিয়েতনামি মাল্টা চাষ করে ব্যাপক লাভের মুখ দেখাচ্ছেন চাষি মিঠু বর্মন। বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের তালমন্দীরা গ্রামের চাষি মিঠু বর্মন বিগত আড়াই বছর যাবত ৩৩ শতক জমির উপর বারোমাসি মাল্টা চাষ করে রীতিমত তাক লাগাচ্ছেন। বাগানের উপযোগী ফলের মান ভাল রাখতে নিচ্ছেন বাড়তি পরিচর্যা। ফল বিক্রিতে লাভের আশা করছেন কয়েকগুণ। তাঁর বাগান দেখে উদ্বুদ্ধ হয়ে স্থানীয় অনেক কৃষক মিশ্র পদ্ধতিতে মাল্টা চাষে আগ্রহী হয়ে উঠেছেন ইতিমধ্যে। মিঠুর বাগানে মোট ২০০ টি মাল্টা গাছের এক একটি গাছে খুব কম করে হলেও ৫০-৬০ কেজি মাল্টা আছে। বর্তমানে মাল্টা ফলের পাইকারি মূল্য কেজি প্রতি ৫০ থেকে ৬০ টাকা। ফলটি সবুজ হলেও ভীষণ রসাল ও মিষ্টি খেতে।
advertisement

এ বিষয়ে মিঠু বর্মন জানান, “চাষিদের স্বল্প পরিশ্রম এর পাশাপাশি স্বল্প খরচে এই ফলের চাষ করা সম্ভব। বারোমাসি এই মাল্টা মোটামুটি আগস্ট মাস থেকেই হারবেস্ট করা হয়। এরপর ফল কমে গিয়ে আবার নতুন করে ফুল আসে গাছে। আবারও তা থেকে বারোমাসি ফল হিসেবে গাছ ভর্তি মাল্টা ধরে। চিরাচরিত চাষের বাইরে গিয়ে এই চাষ শুরু করার পর সেভাবে কোন অভিজ্ঞতা না থাকার ফলে প্রথম অবস্থায় একটু সমস্যায় পড়লেও বর্তমানে সেই সমস্যা আস্তে আস্তে কাটিয়ে আগামী দিনে এই চাষ আরও বৃহৎ আকারে করার পরিকল্পনা রয়েছে মিঠু বাবুর।”

advertisement

আরও পড়ুন: কম পুঁজিতে বেশি লাভ মানেই রঙিন মাছের ব্যবসা !

মিঠু বাবুর বাগানে গেলে দেখা যায়, গতানুগতিক চাষের বাইরে গিয়ে চাষ করবার জমিতে সারি সারি গাছে ঝুলে রয়েছে মাল্টা। কোন কোন গাছে পাতা কম ফল বেশি। আর এই ফলের ভারে নুয়ে পড়েছে অনেক গাছ।

View More

আরও পড়ুন: এই ৫ পদক্ষেপে ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকবে বিপুল ব্যালেন্স, প্রতিবেশীরাও জিজ্ঞাসা করবে এত টাকা কোথা থেকে পাও

advertisement

চাহিদা অনুযায়ী এই ফল বাইরেও রফতানি করা হয়। তাই মিঠু বাবু বর্তমানে অন্যান্য চাষের পাশাপাশি মাল্টা চাষে ব্যাপকভাবে জোর দিয়েছেন। এমনকি, বাগানে মানব দেহে ক্ষতিকারক রাসায়নিক কীটনাশক বা সার ব্যবহার না করে, ভেষজ কীটনাশক তৈরি করে পোকামাকড় দমন করা হয়। এতে ভেজালেরও কোন আশঙ্কা নেই। বর্তমানে তাঁর এই চাষে অনুপ্রাণিত হয়ে বেশ কিছু মানুষও চিরাচরিত চাষ বাদ দিয়ে এই ধরনের মাল্টা চাষ শুরু করেছে। এমনকি মিঠু বাবুর দাবি, এই ফলের চাষ কেউ যদি মনোযোগ সহকারে করে, তাহলে প্রচুর পরিমাণে লাভের মুখ দেখবে এই বিষয়ে কোন সন্দেহ নেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Profit Making Ideas : বারোমাসি এই ফল চাষে খরচ কম, ফলন দ্বিগুন! লাভও হবে বিপুল
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল