TRENDING:

PM Kisan: কোটি কোটি কৃষকদের জন্য বড় খবর, এই কাজটি না করলে আটকে যাবে যোজনার টাকা....

Last Updated:

PM Kisan: কীভাবে করবেন e-kyc ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM KISAN) দশম কিস্তির জন্য অপেক্ষা করছেন প্রায় ১২ কোটির বেশি কৃষকরা ৷ তাঁদের জন্য রয়েছে বড় সুখবর ৷ ২০২১ এ পিএম কিষান যোজনায় মোদি সরকারের তরফে বড় বদল করা হয়েছে ৷ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কিস্তির টাকা e-KYC করলে তবেই পাবেন কৃষকরা ৷ সরকারের তরফে এই যোজনার ক্ষেত্রে e-KYC প্রক্রিয়া বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ বিনা e-KYC-তে আপনার টাকা আটকে যাবে ৷
advertisement

আরও পড়ুন: সরকারের এই সিদ্ধান্তের জন্য সস্তা হবে হোম লোন, জানুন কেন!

মোদি সরকারের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, ১৫ ডিসেম্বর ২০২১ পর্যন্ত পিএম কিষান যোজনার দশম কিস্তির টাকা পেয়ে যাবেন ৷ এবার বড়দিনের আগে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে ৷

আরও পড়ুন: এর থেকে বেশি লাগেজ নিয়ে ট্রেনে যাত্রা করলে দিতে হবে বাড়তি চার্জ

advertisement

দেখে নিন পুরো পদ্ধতি ....

পোর্টালে বলা হয়েছে ওটিপি-র জন্য কিষান কর্নারে ইকেওয়াইসি বিকল্পে ক্লিক করতে হবে এবং বায়োমেট্রিকের জন্য নিকটতম সিএসসি কেন্দ্রে যোগাযোগ করতে হবে ৷ বাড়িতে বসেও নিজের মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের সাহায্যে e-KYC করতে পারবেন ৷

১. এর জন্য প্রথমে https://pmkisan.gov.in/ পোর্টালে যেতে হবে

২. ডানদিকে থাকা ট্যাবের সব থেকে উপরে e-KYC লেখা থাকবে ৷ সেখানে ক্লিক করতে হবে

advertisement

আরও পড়ুন: ভারতীয় বাজারে মধ্যবিত্তের জন্য ইলেকট্রিক গাড়ি লঞ্চ করছে MG Motors, জেনে নিন কত হবে দাম!

কোন কৃষকরা পাবেন ৪০০০ টাকা ?

যে কৃষকরা এখনও নবম কিস্তির টাকা পাননি তাঁদের অ্যাকাউন্টে দুটি কিস্তির টাকা এক সঙ্গে ট্রান্সফার করা হবে ৷ অর্থাৎ আগামী কিস্তিতে তাঁরা পেয়ে যাবেন মোট ৪০০০ টাকা ৷ তবে এই সুবিধা কেবল তাঁরাই পাবেন যাঁরা ৩০ সেপ্টেম্বরের আগে রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছেন ৷

advertisement

লিস্টে কী ভাবে চেক করেবন নিজের নাম-

১. প্রথমে পিএম কিষান যোজনার ওয়েবসাইটে https://pmkisan.gov.in যেতে হবে ৷

২. হোমপেজে Farmers Corner অপশনে ক্লিক করতে হবে ৷

৩. Farmers Corner সেকশনের ভিতর আপনাকে Beneficiaries List এর অপশনে ক্লিক করতে হবে ৷

৪. এরপর ড্রপডাউন লিস্টে রাজ্য, জেলা, উপ-জেলা, ব্লক ও গ্রাম সিলেক্ট করতে হবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিনরাজ্যে কাজের দিন শেষ! এক আইডিয়াতেই ঘুরল ভাগ্যের চাকা, জানুন কীভাবে বাড়িতেই শোল মাছ চাষে তাক লাগালেন এই যুবক
আরও দেখুন

৫. এরপর আপনাকে Get Report এ ক্লিক করতেই সুবিধাভোগীদের পুরো লিস্ট সামনে চলে আসবে ৷ এখানে চেক করে নিন আপনার নাম রয়েছে তো ?

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: কোটি কোটি কৃষকদের জন্য বড় খবর, এই কাজটি না করলে আটকে যাবে যোজনার টাকা....
Open in App
হোম
খবর
ফটো
লোকাল