TRENDING:

Petrol Diesel to become cheaper: পেট্রোলে ৫ টাকা, ডিজেলে ১০ টাকা কমছে দাম! দীপাবলির আগেই বড় সিদ্ধান্ত কেন্দ্রের

Last Updated:

কেন্দ্রীয় সরকার উৎপাদন শুল্ক কমানোর কারণেই দাম কমছে পেট্রোল এবং ডিজেলের (Petrol Diesel to become cheaper)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: দীপাবলির আগে বড় খবর৷ লিটার পিছু পেট্রোল ডিজেলের দাম এক ধাক্কায় অনেকটাই কমছে (Petrol Diesel to become cheaper)৷ সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, কেন্দ্রীয় সরকার উৎপাদন শুল্ক কমানোর কারণেই দাম কমছে পেট্রোল এবং ডিজেলের (Petrol and Diesel Price)৷ এখনও পর্যন্ত যা খবর, তাতে লিটার পিছু পেট্রোলের দাম পাঁচ টাকা এবং ডিজেলের দাম দশ টাকা করে কমছে৷ আজ মাঝরাত থেকেই দাম কমছে৷ এ দিন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

পেট্রোল এবং ডিজেলের দাম গোটা দেশেই একশো ছাড়িয়েছে৷ ফলে লিটার পিছু পাঁচ টাকা দাম কমলেও পেট্রোলের দাম একশোর উপরেই থাকবে৷ ডিজেলের দাম একশোর নীচে নেমে আসবে ঠিকই, তবুও তা সাধারণের পকেটে চাপ বাড়ানোর পক্ষে যথেষ্টই৷

আরও পড়ুন: Diwali-র আগেই মেগা বাম্পার খবর! সরষের তেল-সহ সব রকমের ভোজ্য তেলের দামে জোরদার পতন!

advertisement

কিন্তু কেন্দ্রীয় সরকারের জ্বালানির দাম কমানোর পিছনে অন্য অঙ্ক দেখছে রাজনৈতিক মহল৷ গতকালই গোটা দেশে হওয়া উপনির্বাচনে বিজেপি-র ফল যথেষ্ট হতাশাজনক হয়েছে৷ পশ্চিমবঙ্গে চারটি আসনেই হেরেছে বিজেপি৷ শুধু তাই নয়, বিজেপি শাসিত হিমাচল প্রদেশ, কর্ণাটকের মতো রাজ্যেও কংগ্রেসের কাছে আসন খুইয়েছে তারা৷ হিমাচল প্রদেশে আগামী বছর নির্বাচন৷ তার আগে সেখানে তিনটি বিধানসভা কেন্দ্র এবং একটি লোকসভা আসনে হেরেছে বিজেপি৷ হিমাচল ও কর্ণাটকের মুখ্যমন্ত্রীদের নিজেদের এলাকাতেই আসন খোয়াতে হয়েছে৷

advertisement

বিজেপি-র এই হতাশাজনক ফলের পিছনে আসলে আমজনতার ক্ষোভের আঁচই রয়েছে বলে মনে করছে বিজেপি নেতৃত্বও৷ কারণ পেট্রোল, ডিজেলের লাগামছাড়া দামে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যেমন বেড়েছে৷ শুধু পেট্রোল, ডিজেলের দামই নয়, রান্নার গ্যাসের দামও অনেকটাই বেড়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
এক পিস গোলাপ কত টাকায় উপহার দেন কাছের মানুষকে? এখানে মেলে ৫০ টাকায় ৫০ টি গোলাপ ফুল
আরও দেখুন

আগামী বছর উত্তর প্রদেশ সহ একাধিক রাজ্যে নির্বাচন৷ তার আগে আমজনতার ক্ষোভের আঁচ কমাতেই পেট্রোল, ডিজেলের দাম কমানোর সিদ্ধান্ত নিতে কেন্দ্র বাধ্য হলে বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol Diesel to become cheaper: পেট্রোলে ৫ টাকা, ডিজেলে ১০ টাকা কমছে দাম! দীপাবলির আগেই বড় সিদ্ধান্ত কেন্দ্রের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল