TRENDING:

Petrol Price Today: পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি, দেখে নিন আপনার শহরে ১ লিটারের দাম....

Last Updated:

বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price on 16 November 2021)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সরকারি তেল সংস্থাগুলির তরফে মঙ্গলবার ১৬ অক্টোবরের পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Price Today) জারি করে দেওয়া হয়েছে ৷ এদিনও জ্বালানির দামে কোনও বদল করা হয়নি ৷ পেট্রোল ও ডিজেলের দাম গত কয়েকদিন ধরেই অপরিবর্তিত রাখা হয়েছে ৷ উত্তরপ্রদেশ-সহ দেশের বিভিন্ন রাজ্যে পেট্রোলের দাম ১০০ টাকার নীচে চলে এসেছে ৷
advertisement

আরও পড়ুন: দেশীয় শিল্পে জোর, কর্মসংস্থানের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে ভারতের রফতানি ব্যবসা!

দীপাবলির একদিন আগে কেন্দ্র সরকারের তরফে পেট্রোলে ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা এক্সাইজ ডিউটি কমানো হয়েছিল ৷ এর জেরে অনেকটাই দাম কমেছে পেট্রোল ও ডিজেলের (Petrol Diesel Price Today) ৷ আবগারি শুল্ক কমানোর পর থেকেই স্থির রয়েছে জ্বালানির দাম ৷

advertisement

আরও পড়ুন: Panchang|| পঞ্জিকা ১৬ নভেম্বর: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!

কেন্দ্র সরকার আবগারি শুল্ক (Excise Duty) কমানোর পর একাধিক রাজ্য সরকার তাদের স্তরেও দাম কমিয়েছে ৷ উত্তরপ্রদেশে রাজ্য সরকার পেট্রোল ও ডিজেলে ১২-১২ টাকা দাম কমিয়েছে ৷ এরপর উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যে তেলের দাম (Petrol Diesel Price Today) ১০০ টাকার কম হয়ে গিয়েছে প্রতি লিটারে ৷ মঙ্গলবার দিল্লিতে লিটারপ্রতি পেট্রোলের দাম ১০৩.৯৭ টাকা ৷ ডিজেল মিলছে ৮৬.৬৭ টাকায় ৷

advertisement

আরও পড়ুন: আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করুন পাঁচ মিনিটে ! জানুন পদ্ধতি

বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price on 16 November 2021)

  • দিল্লি- পেট্রোল ১০৩.৯৭ টাকা, ডিজেল ৮৬.৬৭ টাকা
  • মুম্বই- পেট্রোল ১০৯.৯৮ টাকা, ডিজেল ৯৪.১৪ টাকা
  • advertisement

  • চেন্নাই- পেট্রোল ১০১.৪০ টাকা, ডিজেল ৯১.৪৩ টাকা
  • কলকাতা- পেট্রোল ১০৪.৬৭ টাকা, ডিজেল ৮৯.৭৯ টাকা
  • শ্রীগঙ্গানগর- পেট্রোল ১১৪.০১ টাকা, ডিজেল ৯৮.৩৯ টাকা

যে শহরে ১০০ টাকার কমে মিলছে পেট্রোল ও ডিজেল (Petrol Diesel Price Today)

  • পোর্ট ব্লেয়ার- পেট্রোল ৮২.৯৬ টাকা, ডিজেল ৭৭.১৩ টাকা
  • advertisement

  • নয়ডা- পেট্রোল ৯৫.৫১ টাকা, ডিজেল ৮৭.০১ টাকা
  • ইটানগর- পেট্রোল ৯২.০২ টাকা, ডিজেল ৭৯.৬৩ টাকা
  • চন্ডীগড়- পেট্রোল ৯৪.২৩ টাকা, ডিজেল ৮০.৯০ টাকা
  • আইজল- পেট্রোল ৯৪.২৬ টাকা, ডিজেল ৭৯.৭৩ টাকা
  • লখনউ- পেট্রোল ৯৫.২৮ টাকা, ডিজেল ৮৬.৮০ টাকা
  • সিমলা- পেট্রোল ৯৫.৭৮ টাকা, ডিজেল ৮০.৩৫ টাকা
  • পানাজি- পেট্রোল ৯৬.৩৮ টাকা, ডিজেল ৮৭.২৭ টাকা
  • গ্যাংটক- পেট্রোল ৯৭.৭০ টাকা, ডিজেল ৮২.২৫ টাকা
  • রাঁচি- পেট্রোল ৯৮.৫২ টাকা, ডিজেল ৯১.৫৬ টাকা
  • শিলং- পেট্রোল ৯৯.২৮ টাকা, ডিজেল ৮৮.৭৫ টাকা
  • দেরাদুন- পেট্রোল ৯৯.৪১ টাকা, ডিজেল ৮৭.৫৬ টাকা
  • দমন- পেট্রোল ৯৩.০২ টাকা, ডিজেল ৮৬.৯০ টাকা

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol Price Today: পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি, দেখে নিন আপনার শহরে ১ লিটারের দাম....
Open in App
হোম
খবর
ফটো
লোকাল