TRENDING:

Petrol Price Today: লাগাতার পাঁচদিন দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের, দেখে নিন আপনার শহরে ১ লিটার তেলের দাম

Last Updated:

চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price on 05 October 2021)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মঙ্গলবার ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Price Today) ৷ এদিন নিয়ে লাগাতার পাঁচদিন তেলের দাম বৃদ্ধি করল সরকারি তেল সংস্থাগুলি ৷ মঙ্গলবার পেট্রোলের দাম দিল্লিতে ২৫ পয়সা প্রতি লিটারে বাড়ানো হয়েছে ৷ ডিজেলের দাম লিটারপ্রতি ৩০ পয়সা বৃদ্ধি করা হয়েছে ৷ এর জেরে দিল্লিতে ১ লিটার পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০২.৬৪ টাকা ৷ ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯১.০৭ টাকা ৷
advertisement

বর্তমানে দেশের ২৬টি দেশে পেট্রোলের দাম ১০০ টাকা পেরিয়ে গিয়েছে প্রতি লিটারে ৷ মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, দিল্লি, জম্মু-কাশ্মীর, অন্ধ্র প্রদেশ, বিহার, মহারাষ্ট্র, কর্নাটক, মণিপুর, নাগাল্যান্ড, পুদুচেরি, তেলাঙ্গনা, পঞ্জাব, সিকিম, ওড়িশা, কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও রাজস্থানের সমস্ত জেলায় পেট্রোলের দাম ১০০ টাকা পেরিয়ে গিয়েছে ৷

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/get-2-lac-rupees-insurance-by-giving-1-rupee-premium-every-month-in-pm-suraksha-bima-yojana-premium-dc-669228.html

চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price on 05 October 2021)

advertisement

  • দিল্লি- পেট্রোল ১০২.৬৪ টাকা, ডিজেল ৯১.০৭ টাকা
  • মুম্বই- পেট্রোল ১০৮.৬৭ টাকা, ডিজেল ৯৮.৮০ টাকা
  • চেন্নাই- পেট্রোল ১০০.২৩ টাকা, ডিজেল ৯৫.৫৯ টাকা
  • কলকাতা- পেট্রোল ১০৩.৩৬ টাকা, ডিজেল ৯৪.১৭ টাকা

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকায় দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Price Today) বেড়েই চলেছে ৷ গত কয়েকদিনে ভারতের তরফে আমদানি করা অপরিশোধিত তেলের দাম ৭৮ ডলার প্রতি আউন্স হয়ে গিয়েছে ৷

advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/how-much-does-it-take-to-print-different-indian-currency-dc-669195.html

এই ভাবে চেক করে নিন আপনার শহরে পেট্রোল ও ডিজেলের দাম

সেরা ভিডিও

আরও দেখুন
অরিজিৎ সিং-এর সিদ্ধান্তে মন ভারাক্রান্ত হেঁসেলে আসা ছাত্র ছাত্রীদের
আরও দেখুন

সাধারনত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম ৷ দেশের তিনটি সরকারি তেল সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম (Petrol-diesel price today) জারি করে থাকে ৷ তেল সংস্থার ওয়েবসাইটের পাশাপাশি এসএমএস-এর মাধ্যমেও আপনার শহরের পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Price Today)জানতে পারবেন সহজেই ৷ এর জন্য RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol Price Today: লাগাতার পাঁচদিন দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের, দেখে নিন আপনার শহরে ১ লিটার তেলের দাম
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল