TRENDING:

পশ্চিম এশিয়ার সংঘাতের আঁচ এবার স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও ! তাহলে কি বাড়তে চলেছে চিকিৎসার খরচ? শুনে নিন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে

Last Updated:

Middle East Conflict Effect On The Healthcare Industry: পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির সেই আবহ থাবা বসাতে পারে সারা বিশ্বের স্বাস্থ্য পরিষেবার উপরেও। ছাড় পাবে না ভারতও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ইরান এবং আমেরিকা-ইজরায়েলের মধ্যে সংঘাত চলছেই। উত্তাল পশ্চিম এশিয়া। সেই অশান্তির ঢেউ এসে আছড়ে পড়েছে ভারতেও। ইতিমধ্যেই আমাদের দেশে এলপিজি সরবারহ নিয়ে একটা আকাল তৈরি হয়েছে। যার জেরে সাময়িক ভাবে বহু রেস্তোরাঁই ঝাঁপ ফেলতে বাধ্য হয়েছে। যুদ্ধের প্রভাবে বাড়ছে ভোজ্য তেলের দামও। এখানেই শেষ নয়, এবার যুদ্ধ পরিস্থিতির সেই আবহ থাবা বসাবে সারা বিশ্বের স্বাস্থ্যসেবা ক্ষেত্রের উপরেও। ছাড় পাবে না ভারতও। কলকাতার স্বাস্থ্য পরিষেবার উপরেও তাই পড়তে চলেছে এর ব্যাপক প্রভাব।
পশ্চিম এশিয়ার সংঘাতের আঁচ এবার স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও
পশ্চিম এশিয়ার সংঘাতের আঁচ এবার স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও
advertisement

এই প্রসঙ্গে বক্তব্য রাখলেন টেকনো ইন্ডিয়া দামা হাসপাতালের মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্ট ডা. এমএস পুরকাইত (Dr MS Purkait, Medical Superintendent, Techno India DAMA Hospital)। তাঁর কথায়, “পশ্চিম এশিয়ার উত্তাল ভূ-রাজনৈতিক সংঘাত সারা বিশ্বের স্বাস্থ্য পরিষেবা শৃঙ্খলের উপর প্রতিকূল প্রভাব ফেলবে। অনেক গুরুত্বপূর্ণ চিকিৎসা এবং প্রগতিশীল স্বাস্থ্য পরিষেবা সুবিধার জন্য রোগীদের অন্যতম পছন্দের গন্তব্য হল কলকাতা। আর বলাই বাহুল্য যে, যুদ্ধাবস্থার আঁচের থেকে ছাড় পাবে না শহর কলকাতাও।

advertisement

আরও পড়ুন– ইরান যুদ্ধের মধ্যে পুতিনের ‘এন্ট্রি’? মোজতবা খামেনেইকে তুলে নিয়ে গেল রাশিয়া, তাহলে আমেরিকার ১০০ কোটি টাকার পুরস্কারের কী হবে?

আসলে পশ্চিম এশিয়ার দেশগুলিতে ক্রমবর্ধমান সংঘাতের কারণে চিকিৎসা পর্যটন শিল্প বা মেডিক্যাল ট্যুরিজম ইন্ডাস্ট্রি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হবে। যার অর্থ- চিকিৎসার খরচ বৃদ্ধি, চিকিৎসা সরঞ্জামের ঘাটতি, রোগীদের সংখ্যায় সামান্য হ্রাস, বিদেশে আটকে পড়া রোগীদের হয়রানি ও যুদ্ধবিধ্বস্ত পথ ধরে ফিরতে না পারা, ওষুধের (কাঁচামাল) ঘাটতি এবং স্বাস্থ্য পরিষেবা শিল্পের সঙ্গে সম্পর্কিত অত্যাধুনিক যন্ত্রপাতি সংগ্রহে বিলম্ব।”

advertisement

আরও পড়ুন– সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

এখানেই শেষ নয়, তিনি আরও বলেন যে, “পেট্রোকেমিক্যাল-ভিত্তিক কাঁচামালের উপর নির্ভরশীল সিরিঞ্জ, আইভি ব্যাগ এবং ক্যাথিটারের মতো বেশ কিছু জরুরি চিকিৎসা সামগ্রী ওই অঞ্চল দিয়ে আসে। সেই কারণে সরবরাহে ব্যাঘাত, ক্রমবর্ধমান লজিস্টিকস এবং জ্বালানি খরচ- সব মিলিয়ে হাসপাতালগুলির জন্য কেনাকাটা সংক্রান্ত ব্যয় বৃদ্ধি পেতে পারে। যার ফলস্বরূপ রোগীদের চিকিৎসার খরচও বেড়ে যাবে। তাই এই ধরনের ঝুঁকির মোকাবিলা করতে স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলির ইনভেন্টরি প্ল্যানিং জোরদার করা এবং সরবরাহে বৈচিত্র্য আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
WBCS পরীক্ষায় সাফল্যের টিপস! পরীক্ষার্থীদের একগুচ্ছ পরামর্শ দিলেন জেলাশাসক
আরও দেখুন

তাঁর মতে,  ‘‘মধ্যপ্রাচ্যে চরম সংঘাতের কারণে যে বিশ্বব্যাপী জ্বালানি সঙ্কট তৈরি হয়েছে, তা এখন পুরো বিশ্বের জন্য একটি কঠিন সামাজিক-অর্থনৈতিক সঙ্কটে পরিণত হয়েছে। জ্বালানি সঙ্কট তার মধ্যে অন্যতম। জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার কারণে কলকাতার হাসপাতালগুলোর কার্যক্রমে ক্রমাগত প্রভাব পড়ছে, কারণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো ব্যাকআপ জেনারেটর, অ্যাম্বুল্যান্স এবং গুরুত্বপূর্ণ মেডিক্যাল সাপ্লাই চেইন চালাতে জ্বালানির উপর অনেকটাই নির্ভর করে, যা ICU, অপারেশন থিয়েটার এবং ডায়াগনস্টিক ইউনিটগুলোকে নিরবচ্ছিন্নভাবে চালু রাখে। শুধু অ্যাম্বুল্যান্সের ফুয়েল খরচই প্রায় ১৮% বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোকে অপারেশনাল খরচের মুখোমুখি হতে হচ্ছে। তবে, আমরা লজিস্টিক্স আরও শক্তিশালী করার ব্যাপারে আশাবাদী এবং এর জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷’’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
পশ্চিম এশিয়ার সংঘাতের আঁচ এবার স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও ! তাহলে কি বাড়তে চলেছে চিকিৎসার খরচ? শুনে নিন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল