TRENDING:

SBI-তে জমা করুন ২,০০,০০০ টাকা আর পেয়ে যান ১,০৫,৯৮৫ নিশ্চিত সুদ !

Last Updated:
SBI FD scheme: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করলে নিরাপদভাবে ভালো রিটার্ন পাওয়া সম্ভব। ২ লাখ টাকা জমা রাখলে ৬ বছরে প্রায় ১,০৫,৯৮৫ টাকা পর্যন্ত নিশ্চিত সুদ পাওয়া যেতে পারে।
advertisement
1/6
SBI-তে জমা করুন ২,০০,০০০ টাকা আর পেয়ে যান ১,০৫,৯৮৫ নিশ্চিত সুদ !
SBI FD Schemes: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তাদের গ্রাহকদের ফিক্সড ডিপোজিট (FD)-এ আকর্ষণীয় সুদের হার দিচ্ছে। দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্কটি বর্তমানে এফডি অ্যাকাউন্টে ৩.০৫ শতাংশ থেকে ৭.১৫ শতাংশ পর্যন্ত সুদ প্রদান করছে।
advertisement
2/6
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-তে ন্যূনতম ৭ দিনের জন্যও এফডি অ্যাকাউন্ট খোলা যায়। এছাড়াও, গ্রাহকরা চাইলে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত মেয়াদের জন্যও এফডি করতে পারেন। ব্যাঙ্ক এফডিতে নির্দিষ্ট মেয়াদ শেষে গ্রাহকরা নিশ্চিত সুদের সঙ্গে পুরো টাকা ফেরত পান।
advertisement
3/6
SBI-এর এমন একটি FD স্কিম সম্পর্কে রয়েছে যেখানে ২ লক্ষ টাকা জমা করে প্রায় ১,০৫,৯৮৩ টাকা পর্যন্ত বাম্পার সুদ আয় করা সম্ভব।
advertisement
4/6
অমৃত বৃষ্টি স্পেশাল FD স্কিমে সর্বাধিক সুদ দিচ্ছে ৷ SBIস্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তাদের ৪৪৪ দিনের ‘অমৃত বৃষ্টি স্পেশাল FD স্কিম’-এ সবচেয়ে বেশি সুদের হার দিচ্ছে। এই স্কিমে ব্যাঙ্কটি সাধারণ গ্রাহকদের ৬.৪৫ শতাংশ, সিনিয়র সিটিজেনদের ৬.৯৫ শতাংশ এবং অতি প্রবীণ নাগরিকদের ৭.০৫ শতাংশ পর্যন্ত সুদ প্রদান করছে।
advertisement
5/6
এছাড়াও, ৫ থেকে ১০ বছরের মেয়াদের FD স্কিমে SBI সাধারণ গ্রাহকদের ৬.০৫ শতাংশ, সিনিয়র সিটিজেনদের ৭.০৫ শতাংশ এবং অতি প্রবীণ নাগরিকদের ৭.১৫ শতাংশ সুদ দিচ্ছে।যদি SBI-তে ৬ বছরের জন্য FD অ্যাকাউন্ট খোলা হয়, তাহলে সাধারণ গ্রাহকরা ৬.০৫ শতাংশ, সিনিয়র সিটিজেনরা ৭.০৫ শতাংশ এবং অতি প্রবীণ নাগরিকরা ৭.১৫ শতাংশ সুদ পেতে পারেন।
advertisement
6/6
২,০০,০০০ টাকা জমা করলে মিলতে পারে সর্বোচ্চ ১,০৫,৯৮৩ টাকা পর্যন্ত নিশ্চিত সুদ৷ আপনি যদি একজন সাধারণ গ্রাহক হন এবং SBI-তে ৬ বছরের জন্য ২ লক্ষ টাকা FD করেন, তাহলে ম্যাচিউরিটির সময় মোট ২,৮৬,৭৪৭ টাকা পাবেন। এর মধ্যে ৮৬,৭৪৭ টাকা হবে নিশ্চিত সুদ।একইভাবে, আপনি যদি সিনিয়র সিটিজেন হন এবং SBI-তে ৬ বছরের জন্য ২ লক্ষ টাকা FD করেন, তাহলে ম্যাচিউরিটির সময় মোট ৩,০৪,১৮৪ টাকা পাবেন। এর মধ্যে ১,০৪,১৮৪ টাকা হবে নিশ্চিত সুদ।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
SBI-তে জমা করুন ২,০০,০০০ টাকা আর পেয়ে যান ১,০৫,৯৮৫ নিশ্চিত সুদ !
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল