TRENDING:

PNB-তে এই অ্যাকাউন্ট খুললে পেয়ে যাবেন ১৫ লক্ষ টাকা, দেখে নিন কীভাবে মিলবে সুবিধা

Last Updated:

ম্যাচিউরিটিতে মিলবে ১৫ লক্ষ টাকার বেশি? দেখে নিন কীভাবে-

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মেয়েদের ভবিষ্যত সুরক্ষিত করার উদ্দেশ্যে কেন্দ্র সরকারের তরফে সুকন্যা সমৃদ্ধি যোজনা শুরু করা হয়েছিল ৷ দেশের যে কোনও ব্যাঙ্কে বা পোস্ট অফিসে এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কও এই অ্যাকাউন্ট খোলার সুবিধা দিয়ে থাকে গ্রাহকদের ৷ বাবা-মা বা অভিভাবকরা এই যোজনায় মেয়ের নামে কেবল একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ একজন ব্যক্তি অধিকতম দুই মেয়ের নামে দুটি অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷
advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/cng-and-png-prices-in-delhi-and-mumbai-likely-to-increase-by-10-to-11-percent-in-october-dc-657308.html

কত টাকা ডিপোজিট করতে হবে ?

এই যোজনায় ন্যূনতম ২৫০ টাকা ডিপোজিট করতে হবে ৷ বছরে অধিকতম ১,৫০,০০০ টাকা জমা করা যেতে পারে এই অ্যাকাউন্টে ৷ এই অ্যাকাউন্ট খুলে রাখলে ভবিষ্যতে মেয়ের পড়াশোনা বা অন্যান্য দরকারে অনেকটাই সুবিধা হবে ৷

কত সুদ মিলবে ?

বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনায় ৭.৬ শতাংশ সুদ দিচ্ছে সরকার ৷ এই যোজনায় ইনভেস্ট করলে আয়কর ছাড় পাওয়া যায় ৷

advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/participate-in-this-competition-and-earn-up-to-50-thousand-rupees-dc-656970.html

ম্যাচিউরিটিতে মিলবে ১৫ লক্ষ টাকার বেশি-

এই স্কিমে প্রতি মাসে ৩০০০ টাকা জমা করেন তাহলে বছরে ৩৬০০০ টাকা হয় ৷ ১৪ বছর ৭.৬ শতাংশ কম্পাউন্ডিং ইন্টারেস্ট হিসেবে আপনি পেয়ে যাবেন ৯,১১,৫৭৪ টাকা ৷ ২১ বছর অর্থাৎ ম্যাচিউরিটিতে এই টাকা হয়ে যাবে প্রায় ১৫,২২,২২১ টাকা ৷

কোথায় খুলবেন এই অ্যাকাউন্ট ?

advertisement

সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট আপনি যে কোনও পোস্ট অফিস বা কর্মাশিয়াল ব্যাঙ্কের শাখায় গিয়ে খুলতে পারবেন ৷

কী কী ডকুমেন্টস লাগবে ?

সুকন্যা সমৃদ্ধি যোজনায় অ্যাকাউন্ট খোলার জন্য ফর্মের সঙ্গে পোস্ট অফিস বা ব্যাঙ্কে মেয়ের বার্থ সার্টিফিকেট জমা দিতে হবে ৷ এছাড়া বাবা-মায়ের পরিচয় পত্র (প্যান কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ), ঠিকানার প্রমান পত্র (পাসপোর্ট, রেশন কার্ড, বিদ্যুতের বিল, টেলিফোন বিল, জলের বিল) দিতে হবে ৷

advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/open-select-saving-scheme-account-at-pnb-and-get-2-lakh-benefits-dc-656960.html

সেরা ভিডিও

আরও দেখুন
বীরভূমে কোটেশ্বর রাজার রাজধানী কোটাসুর, ময়ূরাক্ষী নদীর তীরে অপেক্ষা করছে যে যে চমক
আরও দেখুন

প্রত্যেক বছর ন্যূনতম ২৫০ টাকা জমা না করলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে ৷ যে বছর টাকা জমা দেবেন না সেই বছরের ২৫০ টাকা এবং ৫০ টাকা পেনাল্টি চার্জ দিয়ে ফের অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ অ্যাকাউন্ট খোলার ১৫ বছর পরও সেটি রিঅ্যাক্টিভেট করা যেতে পারে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PNB-তে এই অ্যাকাউন্ট খুললে পেয়ে যাবেন ১৫ লক্ষ টাকা, দেখে নিন কীভাবে মিলবে সুবিধা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল