TRENDING:

News Rules: ব্যাঙ্কে বড় অঙ্কের টাকা জমা থাকলে জেনে রাখুন এই নয়া নিয়ম, না হলে পড়তে হবে সমস্যায়

Last Updated:

New Rules: শুধু তাই নয় নির্ধারিত সীমার বেশি টাকা রাখলে মোটা টাকা জরিমানা হতে পারে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অবৈধ ক্যাশ লেনদেনের উপর লাগাম টানার জন্য কেন্দ্র সরকারের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়ে থাকে ৷ নগদ টাকা লেনদেনের সীমা সংশোধন করা হয়েছে ৷ এর পাশাপাশি এক বা একের বেশি ব্যাঙ্কে একটি অর্থবর্ষে বড় অঙ্কের ক্যাশ জমা করার জন্য প্যান ও আধার কার্ড বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ অর্থাৎ এবার থেকে বড় অঙ্কের টাকা জমা করার সময় প্যান ও আধার কার্ড থাকা বাধ্যতামূলক ৷ শুধু তাই নয় নির্ধারিত সীমার বেশি টাকা রাখলে মোটা টাকা জরিমানা হতে পারে ৷
advertisement

আরও পড়ুন: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার আগে যে ৫টি প্রশ্ন অবশ্যই করা উচিত, আপনিও জেনে নিন!

নয়া নিয়ম অনুযায়ী, ব্যাঙ্কে ২০ লক্ষ টাকার বেশি জমা রাখলে বা তুললে প্যান ও আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক ৷ ১০ মে ২০২২, সরকারের তরফে একটি নোটিফিকেশন জারি করে এই নিয়ম লাগু করে দেওয়া হয়েছে ৷ CBDT আয়কর নিয়ম অনুযায়ী, এই নতুন নিয়ম তৈরি করেছে ৷ কোনও ব্যক্তি যদি ব্যাঙ্কিং সংস্থা বা ডাকঘরে এক বা একাধিক অ্যাকাউন্টে একটি অর্থবর্ষে মোট ২০ লক্ষ টাকার বা তার বেশি অঙ্কের টাকা জমা করলে তাদের জন্য প্যান ও আধার কার্ড থাকা বাধ্যতামূলক ৷

advertisement

আরও পড়ুন: আজ থেকে দাম বাড়তে চলেছে দুধ, দই, লস্যির, লাগু হচ্ছে ৫% জিএসটি

যাঁদের কাছে প্যান নম্বর নেই তাঁরা কী করবেন ?

প্যান না থাকলে একদিনে ৫০,০০০ টাকার লেনদেন বা এক অর্থবর্ষে ২০ লক্ষ টাকার বেশি লেনদেনের কমপক্ষে সাতদিন আগে প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে ৷

সরকার একদিনে ২ লক্ষ টাকার বেশি ক্যাশ লেনদেন না করারই পরামর্শ দিয়ে থাকে ৷ এই নিয়ম উলঙ্ঘন করলে মোটা টাকা জরিমানা দিতে হতে পারে ৷

advertisement

আরও পড়ুন: হাতে আর মাত্র কয়েকটা দিন! সময়ের মধ্যে আইটিআর দাখিল না-করলে গুনতে হবে জরিমানা

হেলথ ইনস্যুরেন্সের জন্য ক্যাশ লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়ে থাকে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

সম্পতি লেনদেনের ক্ষেত্রে অধিকতম ২০,০০০ টাকার লেনদেনের অনুমতি দেওয়া হয়ে থাকে ৷

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
News Rules: ব্যাঙ্কে বড় অঙ্কের টাকা জমা থাকলে জেনে রাখুন এই নয়া নিয়ম, না হলে পড়তে হবে সমস্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল