TRENDING:

প্রিপেড গ্রাহকদের জন্য জিও-র দুর্দান্ত ‘হলিডে হাঙ্গামা’ অফার, কী সুবিধা পাওয়া যাবে এতে ?

Last Updated:

একের পর এক দুর্দান্ত অফার বাজারে আনছে রিলায়েন্স জিও ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: জিও মানেই অফারের বন্যা ৷ একের পর এক দুর্দান্ত অফার বাজারে আনছে রিলায়েন্স জিও ৷ এবার প্রিপেড গ্রাহকদের জন্য ‘হলিডে হাঙ্গামা’ অফার নিয়ে এল সংস্থা ৷ জিও-র পোস্টপেড লঞ্চের কয়েক সপ্তাহ পরেই এবার প্রিপেড গ্রাহকদের জন্য এই অফার নিয়ে এল সংস্থা ৷ এই নতুন অফারে জিও-র প্রিপেড গ্রাহকরা ১০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন ৷
advertisement

জিও-র সবচেয়ে জনপ্রিয় প্রিপেড প্ল্যান হল ৩৯৯ টাকার রিচার্জটি ৷ এবার হলিডে হাঙ্গামা অফারে এই রিচার্জে ১০০ টাকা ছাড়, অর্থাৎ ২৯৯ টাকায় পাবেন গ্রাহকরা ৷ ৮৪ দিনের জন্য ১২৬ জিবি ডেটার প্ল্যান এর ফলে আরও সস্তা হচ্ছে ৷

advertisement

আরও পড়ুন- কম দামে হাই স্পিড ব্রডব্যান্ড পরিষেবা বাজারে আনতে চলেছে জিও

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

জিও-র প্রিপেড গ্রাহকদের জন্য ১০০টাকার ডিসকাউন্ট পেতে MyJio অ্যাপ থেকে রিচার্জ করতে হবে ৷ সেখানে পেমেন্ট করতে হবে PhonePe ওয়ালেট থেকে ৷ তাহলেই ক্যাশব্যাকের সুবিধা পাবেন গ্রাহকরা ৷ এই অফার অবশ্য সীমিত সময়ের জন্য ৷ পয়লা জুন থেকে ১৫ জুন, ২০১৮ পর্যন্ত এই হলিডে হাঙ্গামা অফারে রিচার্জে ক্যাশব্যাক বা ডিসকাউন্টের সুবিধা পাবেন গ্রাহকরা ৷ ছুটির মরশুমে গ্রাহকদের আরও বেশি সুবিধা দিতেই এই অফার দিচ্ছে জিও ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
প্রিপেড গ্রাহকদের জন্য জিও-র দুর্দান্ত ‘হলিডে হাঙ্গামা’ অফার, কী সুবিধা পাওয়া যাবে এতে ?