TRENDING:

LIC Scheme: মাত্র ২৯ টাকা করে জমা করে ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন ৪ লক্ষ টাকা! দেখে নিন কীভাবে...

Last Updated:

(LIC Scheme) ম্যাচিউরিটিতে কীভাবে মিলবে ৪ লক্ষ টাকা ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: প্রত্যেকের জীবন বিমা (LIC Scheme) করিয়ে রাখা দরকার ৷ ইনস্যুরেন্স করা থাকলে সেভিংসের পাশাপাশি লাইফ কভারের সুবিধাও পাওয়া যাবে ৷ দেশের সবচেয়ে বড় বিমা সংস্থা লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া গ্রাহকদের কথা মাথায় রেখে বিভিন্ন সময়ে একাধিক নতুন স্কিম লঞ্চ করে থাকে ৷ আপনি আপনার সুবিধা ও দরকার অনুযায়ী সেই সমস্ত স্কিমে টাকা ইনভেস্ট করে লাভবান হতে পারবেন ৷
advertisement

LIC-র আধার শিলা (Aadhaar Shila Plan) এরকমই একটি প্ল্যান ৷ এই স্কিমটি বিশেষ করে মহিলাদের জন্য আনা হয়েছে ৷

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/start-pickle-making-business-with-just-10-thousand-rupees-and-earn-three-times-more-dc-662564.html

কত টাকা ইনভেস্ট করতে হবে ?

Aadhaar Shila Plan প্ল্যানে বেসিক সাম অ্যাসিউর্ড ন্যূনতম ৭৫০০০ টাকা ও অধিকতম ৩ লক্ষ টাকার হয় ৷ পলিসির সময়সীমা ন্যূনতম ১০ বছর এবং অধিকতম ২০ বছর ৷ এলআইসি-র এই প্ল্যানে  (LIC Scheme)  ৮ থেকে ৫৫ বছরের মহিলারা ইনভেস্ট করতে পারবেন ৷ প্ল্যান ম্যাচিউর হওয়ার সময় বিনিয়োগকারীর বয়স অধিকতম ৭০ হতে পারে ৷ এই পলিসিতে প্রিমিয়াম মাসিক, ত্রৈমাসিক, ছ’মাসে বা বার্ষিক হিসেবে দেওয়া যেতে পারে ৷

advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/iocl-keeps-petrol-and-diesel-price-unchanged-on-22nd-september-wednesday-dc-662545.html

ম্যাচিউরিটিতে কীভাবে মিলবে ৪ লক্ষ টাকা ?

আপনার বয়স ৩১ বছর হলে এবং এখানে ২০ বছরের জন্য প্রতিদিন ২৯ টাকা করে ইনভেস্ট করলে প্রথম বছরে জমা করতে হবে ১০,৯৫৯ টাকা ৷ আগামী বছর ১০৭২৩ টাকা দিতে হবে ৷ এই ভাবে ২০ বছরে আপনি জমা করে ফেলবেন ২,১৪,৬৯৬ টাকা এবং ম্যাচিউরিটির সময় পেয়ে যাবেন ৩,৯৭,০০০ টাকা ৷

advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/invest-1-lac-rupees-in-this-business-and-earn-upto-8-lac-rupees-dc-662538.html

কে এই  (LIC Scheme) পলিসিতে ইনভেস্ট করতে পারবেন?

  • এই যোজনায় ইনভেস্ট করার জন্য ন্যূনতম বয়স ৮ হতে হবে
  • অধিকতম বয়স ৫৫ বছরের মহিলা এই পলিসিতে ইনভেস্ট করতে পারবেন
  • ম্যাচিউরিটির সময় পলিসি হোল্ডারের বয়স ৭০ বছরের বেশি হতে পারবে না
  • advertisement

  • সেভিংসের পাশাপাশি লাইফ কভার দিয়ে থাকে এই পলিসি
  • পলিসি ম্যাচিউর হয়ে গেলে এককালীন টাকা দিয়ে দেওয়া হয় পলিসি হোল্ডারকে

সেরা ভিডিও

আরও দেখুন
ছ'বারের বিধায়ক ফের প্রার্থী, স্টার ক্যাম্পেনার ছাড়াই রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের প্রচারে উপচে পড়া ভিড় কাটোয়ায়
আরও দেখুন

LIC -র Aadhaar Shila Plan একটি গ্যারেন্টিড রিটার্ন এনডাউমেন্ট প্ল্যান ৷ এটি মার্কেটের সঙ্গে যুক্ত যোজনা নয় ৷ এখানে বোনাসের সুবিধা দেওয়া হয় ৷

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LIC Scheme: মাত্র ২৯ টাকা করে জমা করে ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন ৪ লক্ষ টাকা! দেখে নিন কীভাবে...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল