TRENDING:

দীপাবলি, ছট নিয়ে রেলমন্ত্রীর বড় ঘোষণা, ১২ হাজার বিশেষ ট্রেন ছুটবে, মিলবে কনফার্ম টিকিট

Last Updated:

Indian Railways: দীপাবলি এবং ছট উৎসবে বড় উপহার রেলের। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আগামী অক্টোবর-নভেম্বর মাসে উৎসবের সময় ১২ হাজার বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: দীপাবলি এবং ছট উৎসবে বড় উপহার রেলের। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আগামী অক্টোবর-নভেম্বর মাসে উৎসবের সময় ১২ হাজার বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, এর পাশাপাশি কনফার্ম টিকিট দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিহারের এনডিএ নেতারা ছট এবং দীপাবলির সময় রেলের যাত্রীদের পরিস্থিতি নিয়ে অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করেছিলেন।
দীপাবলি, ছট নিয়ে রেলমন্ত্রীর বড় ঘোষণা
দীপাবলি, ছট নিয়ে রেলমন্ত্রীর বড় ঘোষণা
advertisement

বিহারের এনডিএ নেতাদের সঙ্গে এদিনের বৈঠকের পরেই কেন্দ্রীয় মন্ত্রী এই ঘোষণা করেন। সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন – দীপাবলি এবং ছট উৎসবের জন্য ১২,০০০ বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ‘মোনো’ আর ‘মেট্রো’ রেলের মধ্যে তফাৎ কী…? প্রশ্ন শুনেই হকচকিয়ে যাচ্ছেন অধিকাংশ, চমকে দেবে ‘সঠিক’ উত্তর!

advertisement

রেলমন্ত্রী আরও বলেন- অত্যন্ত জনপ্রিয় বড় উৎসবের সময় যাত্রীদের যাতে কোনও ধরণের সমস্যার সম্মুখীন না হতে হয়, সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা ১৩ থেকে ২৬ অক্টোবরের মধ্যে ভ্রমণ করবেন এবং ১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে ফিরে আসবেন তাঁদের নিশ্চিত টিকিট দেওয়া হবে। এর পাশাপাশি আরও একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিরতি যাত্রায় যাত্রীদের দেওয়া হবে ২০% ছাড়।

advertisement

advertisement

৪টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন চালানোর সিদ্ধান্ত:

রেলমন্ত্রী জানান – এই উৎসবের মরশুমে এর পাশাপাশি, গয়া থেকে দিল্লি, সহরসা থেকে অমৃতসর, ছাপরা থেকে দিল্লি এবং মুজাফফরপুর থেকে হায়দ্রাবাদ পর্যন্ত ৪টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ণিয়া থেকে পটনা পর্যন্ত আরেকটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করা হবে।

advertisement

আরও পড়ুন: ‘ব্যাগে কী আছে…?’ ওয়েটিংরুমের দিকে এগোচ্ছিলেন সুন্দরী তরুণী, GRP রেইড করতেই বেরল ঝাঁ চকচকে ‘ইলেকট্রিক কেটলি’, ঢাকনা খুলতেই, কেঁপে উঠল সবাই!

রেলমন্ত্রী বলেন, ভগবান বুদ্ধের মাহাত্ম্যময় বিশেষ স্থানগুলিকে ঘিরে একটি নতুন সার্কিট ট্রেন চালু করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এতে মধ্যবিত্তদের চাহিদার কথা মাথায় রাখা হয়েছে। এর রুট বৈশালী, হাজিপুর, সোনপুর, পটনা, রাজগীর, গয়াজি, কোডারমা ইত্যাদি স্থানগুলিকে ঘিরে থাকবে।

সেরা ভিডিও

আরও দেখুন
দামাল নদী-জঙ্গল-চা বাগানের মাঝে নতুন সাজে ডুয়ার্সের জনপ্রিয় স্পট, কোটি টাকার প্রকল্প
আরও দেখুন

এর পাশাপাশি, বক্সার থেকে লক্ষীসরাই পর্যন্ত চার লাইনের রেলপথ তৈরি করা হবে। সেইসঙ্গে পটনার চারপাশে রিং রেলপথের ব্যবস্থা করা হবে। পাটনা থেকে অযোধ্যা পর্যন্ত একটি নতুন ট্রেন চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
দীপাবলি, ছট নিয়ে রেলমন্ত্রীর বড় ঘোষণা, ১২ হাজার বিশেষ ট্রেন ছুটবে, মিলবে কনফার্ম টিকিট
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল