TRENDING:

ইন্টারনেট ও মোবাইল ডেটা ছাড়াই মিনিটের মধ্যে জানতে পারবেন আপনার PF ব্যালেন্স!

Last Updated:

দেখে নিন কীভাবে বিনা ইন্টারনেটে চেক করবেন পিএফ ব্যালেন্স

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এবার ইন্টারনেট বা মোবাইল ডেটা (internet or mobile data) ছাড়াই জানতে পারবেন মোদি সরকার (Modi govt) আপনার পিএফ অ্যাকাউন্টে (PF account) কত টাকা ট্রান্সফার করেছে ? এর জন্য কেবল আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে কেবল একটি মিসড কল বা এসএমএস পাঠাতে হবে ৷ সম্প্রতি মোদি সরকারের তরফে আর্থিক বছর ২০২০-২১ এর জন্য ইপিএফও সাবস্ক্রাইবার্সদের অ্যাকাউন্টে সুদের টাকা ট্রান্সফার করে দেওয়া হয়েছে ৷
advertisement

মাত্র ৫৩,০০০ টাকা দিয়ে এই ব্যবসা শুরু করে আয় করবেন ৩৫ লক্ষ টাকা, মিলবে সরকারের সাহায্য

দেখে নিন কীভাবে বিনা ইন্টারনেটে চেক করবেন পিএফ ব্যালেন্স

১. এসএমএস-এর মাধ্যমে চেক করতে পারবেন ব্যালেন্স

EPFO এর কাজে রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 7738299899 নম্বরে EPFO UAN LAN লিখে পাঠাতে হবে ৷ LAN মানে কী ভাষায় আপনি তথ্য পেতে চাইছেন ৷ ইংরেজিতে চাইলে LAN এর জায়গায় ENG লিখতে হবে ৷ সে ক্ষেত্রে লিখে পাঠাতে হবে EPFOHO UAN ENG ৷

advertisement

২. মিসড কলের মাধ্যমে জানতে পারবেন ডিটেলস-

আপনি একটি মিসড কলের মাধ্যমেও ইপিএফ ব্যালেন্স জানতে পারবেন ৷ এর জন্য রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 011-22901406 নম্বরে মিসড কল দিতে হবে ৷

আরও পড়ুন: ১৬ দিনের মধ্যে এই কাজটি না করলে আটকে যাবে পেনশনের টাকা

৩. ওয়েবসাইটের মাধ্যমে-

advertisement

অনলাইনে আপনার ব্যালেন্স দেখার জন্য ইপিএফ পাসবুক পোর্টাল ভিজিট করতে হবে ৷ এই পোর্টালে আপনার UAN ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে ৷ লগইন করে Download/View Passbook এ ক্লিক করতেই আপনার সামনে পাসবুক খুলে যাবে যেখানে ব্যালেন্স চেক করতে পারবেন ৷

আরও পড়ুন: সোনায় ইনভেস্ট করতে চাইছেন ? তাহলে অবশ্যই এই ৬টি বিষয়ে খেয়াল রাখুন

advertisement

৪. উমাং অ্যাপের মাধ্যমে-

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

উমাং অ্যাপ খুলে(Unified Mobile Application for New age Governance) ইপিএফও-তে ক্লিক করতে হবে ৷ এবার employee centric services এ ক্লিক করে View Passbook করতে হবে ৷ নিজের ইউএএন নম্বর ও পাসওয়ার্ড দিলে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে চলে আসবে ওটিপি ৷ ওটিপি দিতেই জানতে পারবেন আপনার পিএফ ব্যালেন্স ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ইন্টারনেট ও মোবাইল ডেটা ছাড়াই মিনিটের মধ্যে জানতে পারবেন আপনার PF ব্যালেন্স!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল