TRENDING:

সুখবর: দীপাবলির আগে মিলবে PF-এর সুদের টাকা, চেক করে নিন ব্যালেন্স

Last Updated:

কী ভাবে চেক করবেন আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দীপাবলির আগে প্রভিডেন্ট ফান্ডের (PF) সাবস্ক্রাইবার্সদের EPFO এর তরফে ভাল খবর আসতে শুরু করেছে ৷ EPFO আর্থিক বছর ২০২০-২১ পিএফ-এর সুদের টাকা সাবস্ক্রাইবার্সদের অ্যাকাউন্টে ক্রেডিট করতে শুরু করে দিয়েছে ৷ দেশের প্রায় ৬.৫ কোটি সাবস্ক্রাইবার্সদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে ৷ সমস্ত পিএফ অ্যাকাউন্ট হোল্ডার তাদের অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে শুরু করে দিয়েছে ৷
advertisement

আরও পড়ুন:https://bengali.news18.com/news/education-career/job-registration-begins-on-tnpsc-gov-in-check-the-details-here-tc-dc-678144.html

এখনও পর্যন্ত অনেকেরই অ্যাকাউন্টে সুদের টাকা ক্রেডিট হয়নি ৷ তবে অনুমান করা হচ্ছে শীঘ্রই অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে ৷ সুদের টাকা জোন হিসেবে ক্রেডিট হওয়ার কারণে সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকতে সময় লাগছে ৷

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/changes-in-pm-kisan-rule-now-ration-card-is-made-mandatory-for-registration-dc-678136.html

কত সুদ মিলবে ?

জল্পনা অনুযায়ী, সরকার আর্থিক বছর ২০২০-২১ এর জন্য পিএফ-এ ৮.৫ শতাংশ হিসেবে সুদ দেওয়ার প্রস্তাবে সবুজ সঙ্কেত দিয়ে দিয়েছে ৷ লেবর মন্ত্রক এই সিদ্ধান্তে সহমত প্রকাশ করেছে ৷ EPFO সাবস্ক্রাইবার্সদের অ্যাকাউন্টে ৮.৫ শতাংশ হিসেবে সুদ ক্রেডিট করা হবে ৷

advertisement

SMS এর মাধ্যমে এই ভাবে চেক করুন ব্যালেন্স - (Check PF Balance)

আপনার ইউএএন নম্বর ইপিএফও -র কাছে রেজিস্টার করা থাকলে আপনার লেটেস্ট কন্ট্রিবিউশন ও পিএফ ব্যালেন্স একটি মেসেজের মাধ্যমে সহজেই জানতে পারবেন ৷ এর জন্য EPFOHO UAN ENG লিখে 7738299899 নম্বরে পাঠাতে হবে ৷ শেষের তিনটি শব্দ অর্থাৎ ENG মানে আপনি কোনও ভাষায় তথ্য জানতে চাইছেন ৷ হিন্দিতে জানতে চাইলে আপনাকে EPFOHO UAN HIN লিখে মেসেজ পাঠাতে হয় ৷ এই পরিষেবা পঞ্জাবি, মারাঠি, হিন্দি, কন্নড়, তেলেগু, তামিল, মালায়ালম ও বাংলা ভাষায় পাওয়া যাবে ৷ তবে এসএমএস আপনাকে ইউএএন-এর সঙ্গে রেজিস্টার মোবাইল নম্বর থেকেই পাঠাতে হবে ৷

advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/post-office-started-new-service-for-small-savings-schemes-dc-678058.html

মিসড কলের মাধ্যমে চেক করতে পারবেন ব্যালেন্স

সেরা ভিডিও

আরও দেখুন
হাতের নাগালেই 'পলাশের স্বর্গ'! দোলে ঘুরে আসুন হাওড়ার 'এই' জঙ্গল
আরও দেখুন

আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 011-22901406 নম্বরে মিসড কলে দিলে ইপিএফও-র তরফে একটি মেসেজ পাঠানো হবে যাতে পিএফ অ্যাকাউন্টের সমস্ত ডিটেল দেওয়া থাকবে ৷ এর জন্য ইউএএন-এর সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান ও আধার লিঙ্ক থাকা জরুরি ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সুখবর: দীপাবলির আগে মিলবে PF-এর সুদের টাকা, চেক করে নিন ব্যালেন্স
Open in App
হোম
খবর
ফটো
লোকাল