TRENDING:

Pan-Aadhaar Link: প্যান ও আধার লিঙ্ক করতে সমস্যা হচ্ছে ? জেনে নিন এর কারন .....

Last Updated:

Pan-Aadhaar Link: অনলাইনে কীভাবে লিঙ্ক করবেন আধার ও প্যান?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: প্যান ও আধার লিঙ্ক করার ডেডলাইন প্রায় এসেই গিয়েছে ৷ কিন্তু এখনও বহু মানুষ রয়েছেন যাঁদের প্যান ও আধার লিঙ্ক হচ্ছে না ৷ দেখা গিয়েছে দুটি ডকুমেন্টে দেওয়া তথ্যে অমিল থাকলে এই সমস্যায় পড়তে হচ্ছে ৷
advertisement

প্যান কার্ড হোল্ডাররা তাদের প্যান কার্ড ৩১ মার্চ ২০২২ পর্যন্ত আধারের সঙ্গে লিঙ্ক করতে পারবেন ৷ ৩১ মার্চের মধ্যে প্যান ও আধার লিঙ্ক না হলে প্যান কার্ড ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে ৷ এবং ডেডলাইনের পর প্যান ও আধার লিঙ্ক করার জন্য ১০০০ টাকা জরিমানা দিতে হবে ৷

আরও পড়ুন: চেন্নাই-সহ একাধিক শহরে বদলাল পেট্রোল-ডিজেলের দাম, দেখে নিন কলকাতায় কত হল

advertisement

এই কারনের জেরে প্যান ও আধার লিঙ্ক হচ্ছে না-

প্যান ও আধার লিঙ্ক করার জন্য নাম, জন্মদিন, মোবাইল নম্বরের মতো ডিটেল যেগুলি প্যান কার্ডে দেওয়া রয়েছে সেগুলি আধারে দেওয়া তথ্যের সঙ্গে ম্যাচ না করলে প্যান ও আধার লিঙ্ক করতে সমস্যা হতে পারে ৷

এই ভাবে ঠিক করে নিন-

প্যান কার্ডের সঙ্গে ডিটেল ম্যাচ না করলে করদাতারা নির্দিষ্ট অথোরিটির কাছে গিয়ে সেটা ঠিক করিয়ে নিতে পারবেন ৷ আধার কার্ডে ভুল থাকলে আধার এনরোলমেন্ট সেন্টার (Aadhaar Seva Kendra) বা ওয়েবসাইটে গিয়ে আপডেট করে নিতে পারবেন ৷

advertisement

আরও পড়ুন: ক্রেডিট কার্ড থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে টাকা ট্রান্সফার করবেন?

অনলাইনে কীভাবে লিঙ্ক করবেন আধার ও প্যান?

  • প্রথমে ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটে যেতে হবে
  • আধার কার্ডে দেওয়া নাম, প্যান নম্বর ও আধার নম্বর দিতে হবে
  • আধার কার্ডে কেবল জন্মের সালের পাশে ঠিক করুন
  • advertisement

  • এবার ক্যাপচা কোড এন্টার করতে হবে
  • এরপর Link Aadhaar বটনে ক্লিক করতে হবে
  • ক্লিক করতেই আপনার প্যান ও আধার লিঙ্ক হয়ে যাবে

আরও পড়ুন: ডেবিট কার্ডে দৈনিক সর্বোচ্চ কত টাকার কেনাকাটা করতে পারবেন?

অনলাইনে কী কী আপডেট করা যাবে ?

সেরা ভিডিও

আরও দেখুন
ভিনরাজ্যে কাজের দিন শেষ! এক আইডিয়াতেই ঘুরল ভাগ্যের চাকা, জানুন কীভাবে বাড়িতেই শোল মাছ চাষে তাক লাগালেন এই যুবক
আরও দেখুন

অনলাইনে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, ঠিকানা আপডেট করতে পারবেন ৷ এর জন্য অবশ্যই আপনার মোবাইল নম্বর আধার কার্ডে রেজিস্টার্ড থাকতে হবে ৷ সেই নম্বরেই ওটিপি আসবে ৷ মোবাইল নম্বর লিঙ্ক বা আপডেট করার হলে সেটা অনলাইনে করা যাবে না ৷ মোবাইল নম্বর আপডেট করার জন্য আধার সেবা কেন্দ্রে যেতে হবে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Pan-Aadhaar Link: প্যান ও আধার লিঙ্ক করতে সমস্যা হচ্ছে ? জেনে নিন এর কারন .....
Open in App
হোম
খবর
ফটো
লোকাল