Travala.com (AVA) -
এটি হল একটি ক্রিপ্টোকারেন্সি ফ্রেন্ডলি ট্রাভেল বুকিং সার্ভিস। এর পেছনে রয়েছে বিনাঞ্চের ব্যাকিং। এর সাহায্যে এটি হোটেল, ফ্লাইট, ট্যুর ইত্যাদি বিষয়ে ৩০টির বেশি ক্রিপ্টোকারেন্সির সাহায্যে পেমেন্ট নিয়ে থাকে। বর্তমানে এই Travala.com (AVA) এর দাম প্রায় ৯৯.৯০ টাকা এবং মার্কেট ক্যাপের হিসাবে এটি ৪৯৩ নম্বরে রয়েছে (Cryptocurrency: Top 5 Travel Crypto Coins)।
advertisement
আরও পড়ুন-বদলে যাচ্ছে ক্রিকেটের এই নিয়ম, ক্যাচের আগে দুই ব্যাটসম্যান প্রান্ত বদল করলে এবার কী হবে?
AVINOC -
এটি হল একটি এমন ধরনের ক্রিপ্টোকারেন্সি যা এভিয়েশন ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত। এই সেক্টরে এই ক্রিপ্টোকারেন্সি কমিউনিকেশন পদ্ধতিকে সহজ করতে সাহায্য করে। বর্তমানে এই AVINOC এর দাম প্রায় ২৭.৬৮ টাকা এবং মার্কেট ক্যাপের হিসাবে এটি ৫২১ নম্বরে রয়েছে।
LockTrip (LOC) -
ব্লকচেনের উপরে তৈরি একটি ট্রাভেল মার্কেট প্লেস হল LockTrip (LOC)। এখানে ইউজাররা হোটেল এবং ফ্লাইট বুকিংয়ের জন্য ক্রিপ্টোকারেন্সির ব্যবহার করতে পারেন। বর্তমানে এই LockTrip (LOC) এর দাম প্রায় ১৪৩.৯০ টাকা এবং মার্কেট ক্যাপের হিসাবে এটি ৬৯৯ নম্বরে রয়েছে।
আরও পড়ুন-বিহার মধুচক্র; টাকার জন্য প্রতি রাতে স্ত্রীকে পরপুরুষের সঙ্গে যৌনতায় বাধ্য করতেন স্বামী!
Voyager (VGR) -
এরা নিজেদের প্রথম ডি-সেন্ট্রালাইজড অ্যাপ হিসাবে তুলে ধরার চেষ্টা করছে যারা ট্রাভেলারদের সব ধরনের সার্ভিস দিয়ে থাকে। বর্তমানে এই Voyager বা VGR এর দাম প্রায় ০.০০৫৩৯১১৯ টাকা এবং মার্কেট ক্যাপের হিসাবে এটি ৩৫০৩ নম্বরে রয়েছে।
EvenCoin (EVN) -
এরা নিজেদের একটি সেলফ মাইনিং স্মার্ট কন্ট্রাক্টার হিসাবে তুলে ধরার চেষ্টা করছে যারা ট্রাভেল পোর্টাল প্রজেক্টে সাহায্য করে থাকে। বর্তমানে এই EvenCoin বা EVN-এর দাম প্রায় ০.০৬০৩৫৬ টাকা এবং মার্কেট ক্যাপের হিসাবে এটি ৩৫৯৯ নম্বরে রয়েছে।
ভ্রমণপিপাসুরা এই ধরনের ক্রিপ্টো কয়েনের মাধ্যমে বিভিন্ন ধরনের সুবিধা পেতে পারেন। ভ্রমণের বিষয়ে বিভিন্ন ধরনের সেক্টরে সাহায্য করার জন্যই লঞ্চ করা হয়েছে এই ধরনের ক্রিপ্টো কয়েন। বর্তমানে ক্রিপ্টোকারেন্সির বাজার তেজ গতিতে এগিয়ে চলেছে। সেই দিক থেকে এই ধরনের ট্রাভেলের ক্রিপ্টো কয়েনগুলো বাজারে নতুন এলেও এগুলিও ধীরে ধীরে জনপ্রিয় হওয়া শুরু করেছে।
