TRENDING:

PM Kisan: অ্যাকাউন্টে আসেনি টাকা ? শীঘ্রই ফোন করুন এই নম্বরে ....

Last Updated:

কেন্দ্র সরকার ছোট কৃষকদের বছরে ৬০০০ টাকা আর্থিক সাহায্য দিয়ে থাকে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM Kisan Samman Nidhi Yojana) যোজনার নবম কিস্তির টাকা দেশের কোটি কোটি কৃষকদের অ্যাকাউন্টে সোমবার ট্রান্সফার করা হয়েছে ৷ কিন্তু এরকম অনেক কৃষক রয়েছেন যাঁদের অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি ৷ যাঁদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি তাঁদের চিন্তা করার দরকার নেই ৷ টাকা ক্রেডিট না হয়ে থাকলে সরকারের তরফে জারি হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন কৃষকরা ৷ এছাড়া এলাকার কৃষি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ৷
advertisement

অনেকেই সময় দেখা গিয়েছে আধার ও অ্যাকাউন্ট নম্বর ভুল দেওয়ার কারণে টাকা ক্রেডিট হয়নি ৷ এর জন্য প্রথমে আপনার এলাকার কৃষি আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে হবে ৷ এখান থেকে সমস্যার সমাধান না হলে হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারেন ৷

কিষাণ সম্মান নিধির কিস্তির টাকা না এসে থাকলে পিএম কিষাণ সম্মান হেল্পলাইন নম্বরে অভিযোগ জানাতে পারবেন ৷ এর জন্য হেল্পলাইন নম্বরে 011 24300606 / 011 23381092 কল করতে পারবেন ৷ এছাড়া সোমবার থেকে শুক্রবার পিএম কিষাণ হেল্প ডেস্কের (PM KISAN Help Desk) ই-মেলে (Email) pmkisan ict@gov.in সম্পর্ক করতে পারবেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন, বাঁ হাতেই ছবি এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান শিল্পী বিশ্বজিৎ
আরও দেখুন

কেন্দ্র সরকার ছোট কৃষকদের বছরে ৬০০০ টাকা আর্থিক সাহায্য দিয়ে থাকে ৷ এই টাকাটা তিনটে কিস্তিতে দেওয়া হয় ৷ টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় ৷ এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে না ক্রেডিট না হয়ে থাকলে কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের হেল্পলাইন নম্বরে ফোন করে এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন ৷

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: অ্যাকাউন্টে আসেনি টাকা ? শীঘ্রই ফোন করুন এই নম্বরে ....
Open in App
হোম
খবর
ফটো
লোকাল