TRENDING:

Petrol Diesel Prices Today: একাধিক শহরে বদলাল পেট্রোল-ডিজেলের দাম, দেখে নিন আপনার শহরে কত হল

Last Updated:

Petrol Diesel Prices Today: যে যে শহরে বদল করা হয়েছে পেট্রোল-ডিজেলের দাম-

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল (Assembly election results in five State) ঘোষণার পরের দিন অর্থাৎ শুক্রবার পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Prices) বদল করেছে তেল সংস্থাগুলি ৷ তবে এদিন দেশের মহানগরে স্থির রাখা হয়েছে তেলের দাম ৷ অন্যদিকে, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থানের রাজধানীতে পেট্রোল ও ডিজেলের দাম বদল করা হয়েছে ৷ মুম্বইয়ে পেট্রোলের দাম এখনও গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি (১১০ টাকা প্রতি লিটার) ৷ বিশ্ব বাজারে ক্রুডের দামে গত কয়েকদিনে অনেকটাই বেড়ে গিয়েছে ৷ কিন্তু দেশের বাজারে গত চার মাস ধরে স্থির রয়েছে পেট্রোল ও ডিজেলের দাম ৷
advertisement

আরও পড়ুন: আসছে নয়া হাই-স্পিড ইলেকট্রনিক স্কুটার; দেখে নিন Okinawa Okhi 90-র ফিচার!

চার মহানগরে পেট্রোল-ডিজেলের দাম

  • দিল্লি- পেট্রোল ৯৫.৪১ টাকা, ডিজেল ৮৬.৬৭ টাকা
  • মুম্বই- পেট্রোল ১০৯.৯৮ টাকা, ডিজেল ৯৪.১৪ টাকা
  • চেন্নাই- পেট্রোল ১০১.৪০ টাকা, ডিজেল ৯১.৪৩ টাকা
  • কলকাতা- পেট্রোল ১০৪.৬৭ টাকা, ডিজেল ৮৯.৭৯ টাকা
  • advertisement

যে যে শহরে বদল করা হয়েছে পেট্রোল-ডিজেলের দাম

  • নয়ডা- পেট্রোল ৯৫.৬৪ টাকা, ডিজেল ৮৭.১৪ টাকা
  • গুরুগ্রাম- পেট্রোল ৯৫.৫২ টাকা, ডিজেল ৮৬.৭৪ টাকা
  • লখনউ- পেট্রোল ৯৫.১৩ টাকা, ডিজেল ৮৬.৬৭ টাকা
  • জয়পুর- পেট্রোল ১০৮.০৭ টাকা, ডিজেল ৯১.৬১ টাকা
  • পটনা- পেট্রোল ১০৬.৪৪ টাকা, ডিজেল ৯১.৫৯ টাকা
  • advertisement

আরও পড়ুন: ১ লাখ টাকা হয়ে গিয়েছে প্রায় ৬ কোটি টাকা! চমকে দিচ্ছে এই মাল্টিব্যাগার পেনি স্টক!

প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন, ভ্যাট ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷

advertisement

আরও পড়ুন: বিশাল খবর! Holi 2022-এর আগে কেন্দ্রীয় সরকারি কর্মীরা পাচ্ছেন বড় উপহার

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

পেট্রোল ও ডিজেলের প্রতিদিনের দাম এসএমএস-এর মাধ্যমে সহজেই জানতে পারবেন ৷ ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা RSP লিখে 9224992249 নম্বরে, বিপিসিএল উপভোক্তারা RSP লিখে 9223112222 নম্বরে এসএমএস পাঠিয়ে পেট্রোল ও ডিজেলের দাম জানতে পারবেন ৷ এইচপিসিএল উপভোক্তারা HPPrice লিখে 9222201122 নম্বরে মেসেজ পাঠিয়ে দাম জানতে পারবেন ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol Diesel Prices Today: একাধিক শহরে বদলাল পেট্রোল-ডিজেলের দাম, দেখে নিন আপনার শহরে কত হল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল