TRENDING:

Gold Price Today : বড় সুখবর! আরও দাম কমল সোনা-রুপোর, দেখে নিন ১০ গ্রামের লেটেস্ট দাম

Last Updated:

Gold Price Today : গ্লোবাল মার্কেটে বুধবার সকালে সোনা ও রুপোর বর্তমান দামে পতন দেখা গিয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বিশ্ব বাজারে সোনার দাম কমে যাওয়ায় বুধবারও দেশের বাজারেও সোনা ও রুপোর দাম আরও সস্তা হয়েছে ৷ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দামে ১৪৪ টাকা পতন দেখা গিয়েছে ৷ গত ৫ দিনে সোনার দাম প্রায় ৪০০০ টাকা কমেছে ৷
advertisement

আরও পড়ুন: আপনার শহরে আজকে কি বাড়ল না কমল পেট্রোল ও ডিজেলের দাম ? দেখে নিন এখানে

MCX-এ এদিন সকাল ৯.১০ মিনিটে ১০ গ্রাম সোনার দাম ১৪৪ টাকা কমে ৫১,৪২০ টাকা হয়ে গিয়েছে ৷ গত কয়েকদিনে সোনার দামে লাগাতার পতন দেখা গিয়েছে ৷ এমসিএক্সে রুপোর দাম ৩৭২ টাকা কমে প্রতি কিলোগ্রামে ৬৭,৯৫৩ টাকা হয়েছে ৷ গত এক মাসে এই প্রথমবার রুপোর দাম ৬৮ হাজার টাকার নীচে এসেছে ৷

advertisement

আরও পড়ুন: করোনা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, শিল্প উৎপাদন বাড়ল ১.৩ শতাংশ

গ্লোবাল মার্কেটেও দাম কমেছে সোনার

গ্লোবাল মার্কেটে বুধবার সকালে সোনা ও রুপোর বর্তমান দামে পতন দেখা গিয়েছে ৷ বিশ্ব বাজারে সোনার দাম প্রতি আউন্সে ১৯২৩.৬০ ডলার হিসেবে বিক্রি হচ্ছে ৷ রুপো বিক্রি হচ্ছে ২৫.১১ ডলার প্রতি আউন্স হিসেবে ৷ বিশেষজ্ঞদের মতে ক্রুডের দাম কমে যাওয়ায় এবার বিনিয়োগকারীরা আবার মার্কেটে টাকা লাগাচ্ছে ৷

advertisement

আরও পড়ুন: বাড়িতে বসেই এই জরুরি কাজটি সেরে নিন, না হলে অ্যাকাউন্টে ক্রেডিট হবে না টাকা

এই কারণে সস্তা হচ্ছে সোনা

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে লড়াই শেষ হওয়ার সম্ভাবনা বাড়ার সঙ্গে সঙ্গে সোনা ও রুপোর দামে গ্লোবাল লেভেলে কমেছে ৷ ক্রুডের দাম ১০০ ডলার প্রতি ব্যারেলের আসপাশে চলে এসেছে ৷ এর জেরে বিনিয়োগকারীরা ফের শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করতে শুরু করেছে ৷ অন্যদিকে, মার্কিন ফেড রিজার্ভের মঙ্গলবার থেকে শুরু হওয়া বৈঠকে সুদের হার বাড়ানোর সম্ভাবনা রয়েছে ৷ এর জেরে সোনা ও রুপোর দামে লাগাতার পতন দেখা গিয়েছে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold Price Today : বড় সুখবর! আরও দাম কমল সোনা-রুপোর, দেখে নিন ১০ গ্রামের লেটেস্ট দাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল