TRENDING:

FD Interest Rate: ব্যাঙ্ক অফ বরোদার গ্রাহকদের জন্য বড় সুখবর, FD-তে মিলবে বেশি সুদ

Last Updated:

FD Interest Rate: ২৫ ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে ফিক্সড ডিপোজিটে সুদের হার সংশোধন করেছে ব্যাঙ্ক অফ বরোদা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda) সম্প্রতি তাদের সুদের হার সংশোধন করেছে ৷ সাধারণত প্রবীণ নাগরিকরা জমা টাকার উপরে ০.৫০ শতাংশ বেশি সুদ পেয়ে থাকেন ৷
advertisement

২৫ ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে ফিক্সড ডিপোজিটে সুদের হার সংশোধন করেছে ব্যাঙ্ক অফ বরোদা ৷ এর জেরে এবার থেকে ৭দিন থেকে ১০ বছরের ম্যাচিউরিটির জন্য ২.৮০ শতাংশ থেকে ৫.২৫ শতাংশ সুদ পাবনে ৷

আরও পড়ুন: সোনার দামে বড় পতন! আজকের দাম জানলে চমকে যাবেন আপনিও ....

৭দিন থেকে ৪৫ দিনের এফডি-তে ব্যাঙ্ক অফ বরোদা ২.৮০ শতাংশ সুদ দিয়ে থাকে ৷ এবার ৪৬ দিন থেকে ১৮০ দিনের এফডি-তে মিলবে ৩.৭ শতাংশ এবং ১৮১ দিন থেকে ২৭০ দিনের এফডি-তে মিলবে ৪.৩০ শতাংশ সুদ ৷ ২৭১ দিন বা তার বেশি কিন্তু ১ বছরের কম এফডি-তে মিলবে ৪.৪ শতাংশ সুদ ৷

advertisement

এক বছরের ফিক্সড ডিপোজিটে মিলবে ৫ শতাংশ সুদ ৷ ১ বছরের বেশি এবং তিন বছরের কম সময়ের এফডি-তে মিলবে ৫.১ শতাংশ সুদ ৷ ৩ বছরের বেশি এবং ৫ বছর সময়ের এফডি-তে মিলবে ৫.২৫ শতাংশ সুদ ৷ ৫ বছরের বেশি এবং ১০ বছরের মধ্যে ম্যাচিউর হওয়া এফডি-তে ব্যাঙ্ক অফ বরোদা দিচ্ছে ৫.২৫ শতাংশ সুদ ৷

advertisement

আরও পড়ুন: ১১ তম কিস্তির টাকা পাবেন না এই কৃষকরা, চেক করে নিন লিস্টে আপনার নাম আছে তো?

ব্যাঙ্ক সিনিয়র সিটিজেনদের এফডি-তে বেশি সুদ দিয়ে থাকে ৷ ২ কোটি টাকার কম এফডি-তে আম জনতার থেকে প্রবীণ নাগরিকরা ০.৫০ শতাংশ বেশি সুদ পেয়ে থাকেন ৷

আরও পড়ুন: ২৮ ফেব্রুয়ারি থেকে বদলাতে চলেছে এই ব্যাঙ্কের IFSC কোড, চলবে না পুরনো চেক

advertisement

বেসরকারি ব্যাঙ্ক দিচ্ছে বেশি সুদ

সেরা ভিডিও

আরও দেখুন
মনোনয়নের দিনই জয়ের উল্লাস! পাঁচ-ছয় হাজার মানুষের সমাগম, সুজয়ই জিতছেন?
আরও দেখুন

ছোট প্রাইভেট ব্যাঙ্ক সিনিয়র সিটিজেনদের তিন বছরের এফডি-তে ৭ শতাংশ হিসেবে সুদ দিয়ে থাকে ৷ এর মধ্যে বন্ধন ও ইয়েস ব্যাঙ্ক সামিল রয়েছে ৷ এই ব্যাঙ্কগুলিতে ৩ বছরের এফডি-তে বর্তমানে ৭ শতাংশ সুদ দেওয়া হচ্ছে ৷ এখানে ১ লক্ষ টাকা ইনভেস্ট করলে তিন বছরে আপনার টাকা বেড়ে ১.২৩ লক্ষ টাকা হয়ে যাবে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
FD Interest Rate: ব্যাঙ্ক অফ বরোদার গ্রাহকদের জন্য বড় সুখবর, FD-তে মিলবে বেশি সুদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল